চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থাইল্যান্ডে নেমেই শপিং, রাত বাড়তেই নাইটলাইফে মার্কিন নাবিকরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:12 অপরাহ্ন 03, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

দীর্ঘ ২৫০ দিনের সমুদ্রযাত্রা শেষে থাইল্যান্ডের পর্যটন শহর পাতায়ায় পৌঁছে শপিং মলে ছুটেছেন মার্কিন নৌবাহিনীর নাবিকরা। বুধবার ইউএসএস আব্রাহাম লিংকনের প্রায় ৫ হাজার সদস্য থাইল্যান্ডে পৌঁছানোর পর অনেককেই কেনাকাটা করতে দেখা যায়।

পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন টানা ২৫০ দিনের বেশি সমুদ্রে ছিল। মোট মোতায়েনের সময় ছিল প্রায় ২৮৬ দিন। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে মার্কিন সামরিক অভিযানের কারণে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় সমুদ্রে থাকতে হয়েছে নাবিকদের।

তীরে নামার পর নাবিকদের একটি অংশ পাতায়ার হার্ড রক হোটেলে ওঠেন। দীর্ঘদিন জাহাজের সীমিত পরিসরে থাকার পর অনেকে শপিং করে সময় কাটান। রাত বাড়ার সঙ্গে কয়েকজনকে পাতায়ার বিখ্যাত নাইটলাইফ এলাকাতেও যেতে দেখা যায়।

শহরের ওয়াকিং স্ট্রিটে মার্কিন নাবিকদের স্বাগত জানিয়ে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়। তবে যৌন ব্যবসার এলাকাগুলো তাদের জন্য নিষিদ্ধ রাখা হয়েছে। মাদকসহ ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড থেকে দূরে থাকার পাশাপাশি থাইল্যান্ডের আইন ও নৌবাহিনীর বিধিমালা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

দীর্ঘ অভিযানের সময় নাবিকদের খাবার ও প্রয়োজনীয় সামগ্রীর সংকট, অতিরিক্ত কাজ এবং মানসিক চাপের বিষয়েও অভিযোগ উঠেছিল। যুক্তরাষ্ট্রে তাদের মানসিক স্বাস্থ্য ও মনোবল নিয়েও উদ্বেগ তৈরি হয়।

মার্কিন নৌবাহিনী জানিয়েছে, পাতায়ায় প্রায় পাঁচ দিনের বিরতিতে নাবিকদের বিশ্রাম ও স্বাভাবিক পরিবেশে সময় কাটানোর সুযোগ দেওয়া হচ্ছে। বিরতি শেষে ইউএসএস আব্রাহাম লিংকন যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবে।

Tags: ইউএসএস আব্রাহাম লিংকনমার্কিন নৌবাহিনী
Previous Post

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পর্তুগালে নেতাকর্মীদের আলোচনা সভা

Next Post

র‍্যাবের বদলে এসআরবি, সংসদে বিল উত্থাপন নিয়ে তীব্র বিরোধিতা

Next Post
ছবি: সংগৃহীত

র‍্যাবের বদলে এসআরবি, সংসদে বিল উত্থাপন নিয়ে তীব্র বিরোধিতা

আড়াই হাজার পর্বের মাইলফলকে টক শো ইউসিবি টু দ্য পয়েন্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT