চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পর্তুগালে নেতাকর্মীদের আলোচনা সভা

হাফিজ আল আসাদ by হাফিজ আল আসাদ
8:52 অপরাহ্ন 03, সেপ্টেম্বর 2026
in প্রবাস সংবাদ
A A
প্রতিনিধির পাঠানো চিত্র

প্রতিনিধির পাঠানো চিত্র

পর্তুগাল জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় রাজধানী লিসবনের একটি স্থানীয় হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।

সুহেল আহমেদ ও ইমদাদুর রহমান স্বপনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন আব্দুল লতিফ কয়েছ। আলমগীর হোসাইন ফারুকীর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন পর্তুগাল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজল আহমেদ। প্রধান বক্তা ছিলেন পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক সামসুজ্জামান জামান।

বিশেষ অতিথি ছিলেন লিসবন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক তানভীর তারেক ও জাসাস পর্তুগালের আহ্বায়ক ইমরান আহমেদ ইমু।

আলোচনা সভায় বক্তারা বিএনপির ৪৮ বছরের রাজনৈতিক পথচলা, দলের প্রতিষ্ঠার ইতিহাস এবং দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও ১৯ দফা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন।

সভায় পর্তুগাল বিএনপির নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সাংগঠনিক তৎপরতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ভবিষ্যতের দলীয় কর্মসূচিতে সবাইকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

সভায় মাহফুজ মুন্না, তোফায়েল আহমেদ, সুজন ভূঁইয়া, খসরু মিয়া, রাহুল আহমদ মতিন, আবদুর রশীদ বাপ্পী, জাবেদ হক, মর্তুজা আলী, মাস্টার নাসির উদ্দিন, এস এম কাওছার আলম, মোসাররফ হোসেন সুমন, ইঞ্জিনিয়ার নিরব, আমান আহমেদ, দিলাল আহমদ, আলীম উদ্দিন, চয়ন দা ও নোমান আহমদসহ পর্তুগাল বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tags: আলোচনা সভাপর্তুগালপ্রতিষ্ঠাবার্ষিকীবিএনপি
Previous Post

নড়াইলে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ শিক্ষক আটক

Next Post

থাইল্যান্ডে নেমেই শপিং, রাত বাড়তেই নাইটলাইফে মার্কিন নাবিকরা

Next Post

থাইল্যান্ডে নেমেই শপিং, রাত বাড়তেই নাইটলাইফে মার্কিন নাবিকরা

ছবি: সংগৃহীত

র‍্যাবের বদলে এসআরবি, সংসদে বিল উত্থাপন নিয়ে তীব্র বিরোধিতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT