চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউএস ওপেন: প্রথম রাউন্ডে জিতলেন আলকারাজ-মেদভেদেভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:57 পূর্বাহ্ন 30, আগস্ট 2023
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
উদ্বিগ্ন টেনিস খেলোয়াড়রা ইউএস ওপেনের প্রথম রাউন্ডে জয়লাভ করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেনের প্রথম রাউন্ডে ছেলেদের এককে প্রত্যাশিত জয় পেয়েছেন কার্লোস আলকারাজ ও দানিল মেদভেদেভ। জয়ের মুখ দেখেছেন আন্দ্রে রুবলেভ ও আলেকজান্ডার জেভেরেভ।

আর্থার অ্যাশে স্টেডিয়ামে মঙ্গলবার জার্মানির ডমিনিক কোয়েফারকে প্রথম সেটে ৬-২ ব্যবধানে সহজে হারান আলকারাজ। দ্বিতীয় সেটে ৩-২ ব্যবধানে এগিয়ে ছিলেন র‍্যাঙ্কিংয়ের শীর্ষ বাছাই স্পেনিয়ার্ড। এসময় চোটে পড়েন কোয়েফার। তিনি আর খেলা চালিয়ে যেতে না পারায় আলকারাজ দ্বিতীয় রাউন্ডের টিকিট পান।

হাঙ্গেরির আটিলা বালাজকে উড়িয়ে দেন মেদভেদেভ। তিন সেটে যথাক্রমে ৬-১,৬-১ ও ৬-০ ব্যবধানে জয় পান র‍্যাঙ্কিংয়ের তিন নম্বরে থাকা রুশ তারকা। র‍্যাঙ্কিংয়ের ছয়ে থাকা হাঙ্গেরির ইয়ান্নিক সিন্নার জিতেছেন ৬-৩, ৬-১ ও ৬-১ ব্যবধানে, প্রতিপক্ষ ছিলেন জার্মানির ইয়ানিক হ্যানফম্যান।

ফ্রান্সের আর্থার ক্যাজাক্সের বিপক্ষে ৬-৪, ৭-৬ (৭-৫) ও ৬-১ ব্যবধানে জিতে পরের রাউন্ডে পা দিয়েছেন রাশিয়ার আন্দ্রে রুবলেভ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার আলেক্সান্ডার ভুকিচকে তিন সেটেই ৬-৪ ব্যবধানে হারিয়ে পরের রাউন্ডে উঠেছেন র‍্যাঙ্কিংয়ের ১২ নম্বরে থাকা জার্মান তারকা জেভেরেভ।

ব্রিটিশ তারকা অ্যান্ডি মারেও পেয়েছেন জয়ের দেখা। ফ্রান্সের কোরেন্টিন মাউটেটকে ৬-২, ৭-৫ ও ৬-৩ ব্যবধানে হারিয়েছেন।

মেয়েদের এককে বেলজিয়ামের মেরিনা জেনেভস্কাকে ৬-৩ ও ৬-২ ব্যবধানে হারিয়েছেন দ্বিতীয় বাছাই বেলারুশের আরিনা সাবালেঙ্কা। চলতি বছর তিনি অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছিলেন। তিউনিসিয়ার উনস জাবেউরও পেয়েছেন জয়। র‍্যাঙ্কিংয়ের পাঁচে থাকা তিউনিশিয়ার তারকা কলম্বিয়ার ক্যামিলা ওসোরিওকে ৭-৫ ও ৭-৬(৭-৪) ব্যবধানে হারান।

Tags: আলকারাজইউএস ওপেনমেদভেদেভলিড স্পোর্টস
Previous Post

পেছালো ‘ডুন টু’, লাভ হলো ‘ওপেনহেইমার’-এর

Next Post

সবচেয়ে দূষিত বায়ুর দেশ বাংলাদেশ, গড় আয়ু কমছে প্রায় ৭ বছর

Next Post
ঢাকায় ধুলাবালি ও দূষণের কারণে ধোঁয়াময় পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সবচেয়ে দূষিত বায়ুর দেশ বাংলাদেশ, গড় আয়ু কমছে প্রায় ৭ বছর

সানি দেওল ও শাহরুখ খান হাসিমুখে একসঙ্গে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১৬ বছর পরে মিটলো সানি দেওল ও শাহরুখ খানের ঝগড়া!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT