চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৬ বছর পরে মিটলো সানি দেওল ও শাহরুখ খানের ঝগড়া!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:29 অপরাহ্ন 30, আগস্ট 2023
in বিনোদন
A A
সানি দেওল ও শাহরুখ খান হাসিমুখে একসঙ্গে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দারুণ ব্যবসা করছে ‘গদর ২’। ছবির সাফল্যে খুশি সানি দেওল। বলিউডের অনেক তারকাই অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন। তার মাঝে আছেন শাহরুখ খানও।

সানি দেওল সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন শাহরুখের সঙ্গে তার সম্পর্ক ঠিক হয়ে গেছে। টাইমস নাও-কে দেয়া সাক্ষাৎকারে আনি বলেন, ‘শাহরুখ সিনেমাটি দেখেছে। তার আগে তিনি আমাকে ফোন করেছিলেন এবং শুভকামনা জানিয়েছেন। তিনি খুব আনন্দিত ছিলেন এবং বলেছেন আমি সাফল্য প্রত্যাশা করি। আমি তাকে ধন্যবাদ জানিয়েছি। তার স্ত্রী এবং ছেলের সঙ্গেও কথা হয়েছে। তিনি বলেছেন সেদিন রাতে তারা আমার ছবিটি দেখবেন। এরপর সিনেমাটি তিনি দেখেছেন এবং টুইট করেছেন।’

সানি দেওল আরও বলেন, ‘এটা খুব সুন্দর বিষয়। অনেকবার আমিও তাকে ফোন করেছি এবং কিছু বিষয় নিয়ে আলাপ করেছি। অতীতে যা কিছুই হোক না কেন, সময় সব ঠিক করে দিয়েছে। আমরা সামনে এগিয়েছি। জীবন এমনই হওয়া উচিত।’

বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে সানি ও শাহরুখের দূরত্ব। তাদের দ্বন্দ্ব তৈরি হয়েছিল ইয়াশ চোপড়ার ১৯৯৩ সালের রোম্যান্টিক সাইকোলজিক্যাল থ্রিলার ডর করার সময়। কেন চিড় ধরেছিল তাদের সম্পর্কে?

টেলিভিশনের শো ‘আপ কি আদালত’-এ সেই বিষয়টি জানিয়েছিলেন সানি। যশ রাজ ফিল্মসের ডর মুভিতে খল চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ। আর সানি দেওলকে দেখা গিয়েছিল কমান্ডো চরিত্রে। ছবিতে দেখানো হয়েছিল, একজন কমান্ডো অফিসারকে সহজেই ছুরিকাঘাত করা হচ্ছে। সানির মতে, একজন কমান্ডো অফিসারকে এত সহজে কখনও কেউ মারতে পারে না। এছাড়াও দেখানো হয়েছে সেই ব্যক্তি আমার মুখোমুখি হয়েও সমানে ছুরিকাঘাত করে চলেছে। আমি তাহলে কেমন কমান্ডো?

শুধু তাই নয়, ছবিতে শাহরুখের চরিত্র এত প্রাধান্য পাবে সেই বিষয়েও তাকে আগে জানানো হয়নি। ছবি মুক্তির পরে সকলের মনোযোগ কেড়ে নিয়েছিলেন শাহরুখ খান। এসব ঘটনার কারণেই শাহরুখের সঙ্গে দূরত্ব তৈরি হয় সানির। এরপর তারা ১৬ বছর একে অপরের মুখও দেখেননি। অবশেষে ঘুচলো সেই দূরত্ব।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Tags: গদর টুশাহরুখ খানসানি দেওল
Previous Post

সবচেয়ে দূষিত বায়ুর দেশ বাংলাদেশ, গড় আয়ু কমছে প্রায় ৭ বছর

Next Post

বাংলাকে অনেক ভালোবাসেন রোমানিয়ার মেয়ে মারিয়া

Next Post
প্রকৃতি সঙ্গীসহ দুইজনের ছবি, সুন্দর দিন এবং হাসিমুখ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাকে অনেক ভালোবাসেন রোমানিয়ার মেয়ে মারিয়া

যমুনা নদীর পানি বিপৎ সীমার উপরে প্রবাহিত হচ্ছে, বন্যার আশঙ্কা. Channel i News - চ্যানেল আই নিউজ

জামালপুরে যমুনা নদীর পানি বিপৎ সীমার উপরে প্রবাহিত হচ্ছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT