চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুতিনের নর্থ কোরিয়া-ভিয়েতনাম সফরে যুক্তরাষ্ট্রের মাথাব্যাথা

তামীম সানিয়াত তন্ময় by তামীম সানিয়াত তন্ময়
1:53 অপরাহ্ন 22, জুন 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
পুতিনের নর্থ কোরিয়া-ভিয়েতনাম সফরে যুক্তরাষ্ট্রের মাথাব্যাথা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রীয় সফরে সম্প্রতি নর্থ কোরিয়া সফরে গিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের সাথে করেন প্রতিরক্ষা চুক্তি। এরপর সেখান থেকে যান ভিয়েতনামে। পুতিনের এই সফর যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশগুলোর মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এমতাবস্থায় রাশিয়ার যেকোন জায়গায় হামলা চালাতে ইউক্রেনকে অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র।

রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলোর চাপের মুখেই আন্তর্জাতিক মঞ্চে নিজের গ্রহণযোগ্যতা দেখাতে নর্থ কোরিয়া ও ভিয়েতনাম সফরে যান বলেই ধারণা করা হচ্ছে। পশ্চিমা বিশ্ব যেভাবে সম্মিলিতভাবে ইউক্রেনকে সব ধরনের সহায়তা দিচ্ছে, ঠিক সেই মডেলেই নর্থ কোরিয়াকে সহায়তা করতে এক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। এই চুক্তির ব্যাপক সমালোচনা করেছে সাউথ কোরিয়া।

চুক্তির আওতায় এক দেশ আক্রান্ত হলে অন্য দেশ তার সহায়তায় এগিয়ে আসবে। এরপর ভিয়েতনাম সফরে গিয়ে তিনি বলেন, রাশিয়া নর্থ কোরিয়াকে অস্ত্র সরবরাহ করতে পারে। বিশেষ করে সাউথ কোরিয়া ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করলে সেটা বিশাল এক ‘ভুল’ হবে বলেও তিনি হুমকি দিয়েছেন৷

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া, নেতৃবৃন্দের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

রুশ প্রেসিডেন্ট এমন সম্ভাবনার কথা বলায় মার্কিন প্রশাসন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, এমন পদক্ষেপ নিলে গোটা কোরীয় উপদ্বীপে স্থিতিশীলতা বিপন্ন হবে। এমনকি নর্থ কোরিয়াকে বিশেষ ধরনের অস্ত্র সরবরাহ করলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবও লঙ্ঘন করা হবে। মিলার বলেন, স্থায়ী সদস্য হিসেবে রাশিয়াও সেই প্রস্তাব সমর্থন করেছিল।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র জন কিরবি বলেন, পুতিনের এই ঘোষণার ফলে উদ্বেগ সত্ত্বেও বিস্ময়ের কোনো কারণ নেই। তার মতে, রাশিয়া মরিয়া হয়ে বৈদেশিক সহায়তার সন্ধান করছে।

তিনি বলেন, গত কয়েক মাস ধরেই রাশিয়া ও নর্থ কোরিয়ার মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বেড়ে চলেছে। মস্কোর এমন পদক্ষেপ সম্পর্কে চীনেরও উদ্বেগ বাড়তে পারে। যুক্তরাষ্ট্র বেইজিংকে নর্থ কোরিয়ার ওপর চাপ বাড়ানোর অনুরোধ করে আসছে। কিন্তু রাশিয়ার ওপর নির্ভরতা বাড়লে নর্থ কোরিয়ার ওপর চীনের প্রভাব কমে যেতে পারে। বিশেষ করে নর্থ কোরিয়া আবার পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু করলে গোটা অঞ্চলের স্থিতিশীলতা বিপন্ন হয়ে পড়তে পারে, যাতে চীনের স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে বলে কিরবি মনে করছেন।

মার্কিন কর্মকর্তাদের মতে, পিয়ং ইয়ং এখন রাশিয়ার কাছ থেকে যুদ্ধবিমান, সারফেস টু এয়ার মিসাইল, সাঁজোয়া গাড়ি, ব্যালিস্টিক মিসাইল তৈরির জন্য প্রয়োজনীয় সামগ্রী বা উপকরণ চাইতে পারে।

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া, নেতৃবৃন্দের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্যদিকে, ভিয়েতনাম সফরে গিয়ে দেশটির সঙ্গে গভীর সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির সাথে একটি কৌশলগত অংশীদারিত্ব জোরদার করা রাশিয়ার অন্যতম অগ্রাধিকার। যুক্তরাষ্ট্র এই সফরের সমালোচনা করে বলেছে, প্রেসিডেন্ট পুতিনের ভিয়েতনামে সরকারি সফর তাকে বিচ্ছিন্ন করার আন্তর্জাতিক প্রচেষ্টাকে দুর্বল করে তুলবে।

এমতাবস্থায় যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পলিটিকো জানিয়েছে, যুদ্ধক্ষেত্রের বাইরে রাশিয়ার যেকোন জায়গায় মার্কিন অস্ত্র ব্যবহার করে হামলা চালানোর জন্য ইউক্রেনকে অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে ইউক্রেনের হামলা এখন শুধুমাত্র আর খারকিভ এলাকায় সীমাবদ্ধ থাকবে না।

নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র দাবি করেছে, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত ইউক্রেনকে সরবরাহ করা অস্ত্রের ব্যাপারে ওয়াশিংটনের নীতির কোনো পরিবর্তন নয়। মে মাসের শেষ দিকে মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছিল, রাশিয়ার ভূখণ্ডে মার্কিন অস্ত্র ব্যবহার করে হামলা চালানোর জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন গোপনে ইউক্রেনকে সবুজ সংকেত দিয়েছে। তবে রাশিয়ার গভীর অভ্যন্তরে আঘাত হানার জন্য দীর্ঘ পাল্লার অস্ত্র ব্যবহার করার ওপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

চলতি মাসের প্রথম দিকে প্রেসিডেন্ট বাইডেন বলেছিলেন, মার্কিন নির্মিত অস্ত্র ইউক্রেন শুধু ব্যবহার করতে পারবে সীমান্তের কাছাকাছি এলাকায়। আমেরিকা ইউক্রেনকে ২০০ মাইল পাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতি দিচ্ছে না। সেসময় বাইডেন বলেছিলেন, আমরা মস্কো কিংবা ক্রেমলিনের ওপর হামলা চালানোর কর্তৃত্ব দিচ্ছি না ইউক্রেনকে।

তবে এবার হয়ত পরিস্থিতি বিবেচনায় এবার ইউক্রেনকে সেই অনুমতি দিল যুক্তরাষ্ট্র।

Tags: ইউক্রেনভ্লাদিমির পুতিনরাশিয়ারুশ প্রেসিডেন্ট
Previous Post

সিলেট-সুনামগঞ্জে বন্যার পানি কিছুটা কমলেও নিম্নাঞ্চলে দুর্ভোগ চরমে

Next Post

প্রধানমন্ত্রীর সাথে নরেন্দ্র মোদির বৈঠক

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর সাথে নরেন্দ্র মোদির বৈঠক

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু, ট্রাকগুলো লাইনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT