চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:01 অপরাহ্ন 22, জুন 2024
in - সেমি লিড, অর্থনীতি
A A
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু, ট্রাকগুলো লাইনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরের হিলি স্থলবন্দরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভারতের সাথে ৮ দিন আমদানি-রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকার পর আবারও তা শুরু হয়েছে।

আজ শনিবার (২২ জুন) সকাল সাড়ে ১০টা থেকে দিনাজপুর হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে ।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গত ১৪ জুন শুক্রবার থেকে ২১ জুন শুক্রবার পর্যন্ত দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে সকল ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দিনাজপুর হিলি স্থলবন্দরে দিয়ে পুরোদমে আমদানি- রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

তিনি জানান, সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ২১টি পণ্য বোঝাই ট্রাক হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে। আমদানি করা ভারতীয় পণ্যগুলো যথারীতি হিলি স্থলবন্দরের পানামা পোর্টে খালাসের কাজ চলছে।

হিলি ইমিগ্রেশন ওসি আশরাফুল ইসলাম জানান, কোরবানির ঈদ উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এ চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। উভয় দেশের যাত্রী পারাপারে কোন অসুবিধা হয়নি। এমনকি পবিত্র ঈদুল আযহার দিনেও যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

হিলি স্থলবন্দর সিএন্ড এফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৮ দিন বন্ধ থাকার পর আজ শনিবার থেকে পুনরায় পুরোদমে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে ।

Tags: আমদানিরপ্তানিহিলি স্থলবন্দর
Previous Post

প্রধানমন্ত্রীর সাথে নরেন্দ্র মোদির বৈঠক

Next Post

ইয়েমেন উপকূলে বাণিজ্য জাহাজে বিস্ফোরণ

Next Post
ইয়েমেন উপকূলে বাণিজ্য জাহাজে বিস্ফোরণের দৃশ্য, ধোঁয়া ও আগুন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইয়েমেন উপকূলে বাণিজ্য জাহাজে বিস্ফোরণ

গাজা উপত্যকার দৃশ্য ও হিজবুল্লাহ নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজা যুদ্ধ: কেন হিজবুল্লাহর হুমকি পেল ইইউ সদস্য সাইপ্রাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT