চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুদান সংঘাত: মার্কিন কূটনীতিকদের সরিয়ে নেয়া হয়েছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:47 পূর্বাহ্ন 23, এপ্রিল 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
সেনা ট্যাংক ও যাত্রীরা সড়কে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুদানের আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী,মার্কিন কূটনীতিক এবং তাদের পরিবারকে সুদানের রাজধানী খার্তুম থেকে সরিয়ে নেয়া হয়েছে। গত সপ্তাহে সুদানে সহিংসতা শুরু হওয়ার পর বিদেশী নাগরিকদের এটি দ্বিতীয় স্থানান্তর।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রোববার (২৩ এপ্রিল) সুদানের আধাসামরিক বাহিনী এক টুইট বার্তায় জানিয়েছে, ভোরবেলা মিশনে ছয়টি বিমান ব্যবহার করে তাদের সরিয়ে নেয়া হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সাহায্যে তাদের সরিয়ে নেয়া হয়। বিমানে কতজনকে নিয়ে যাওয়া হয়েছে তা এখনও স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্র এই সম্পর্কে কোনো মন্তব্য করেনি।

সুদানের আধাসামরিক বাহিনী তাদের টুইটে বলে, তার তাদের নিরাপত্তা ব্যবস্থা তদারকি করছে এবং যাদের সরিয়ে নেয়া হয়েছে তাদের শতভাগ সুরক্ষা নিশ্চিত করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্র এখন খার্তুমে তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে। খার্তুম বিমানবন্দকে বারবার গোলাগুলি এবং বন্দুকযুদ্ধের লক্ষ্যবস্তু করা হয়েছে, সেখান থেকে ফ্লাইটগুলোর উচ্ছেদ অসম্ভব হয়ে পড়েছে।

শনিবার ১৫০ জনেরও বেশি নাগরিক, কূটনীতিক এবং আন্তর্জাতিক কর্মকর্তাদের সমুদ্রপথে সৌদি আরবের জেদ্দা বন্দরে সরিয়ে নেয়া হয়েছে। তারা বেশিরভাগ উপসাগরীয় দেশগুলির পাশাপাশি মিশর, পাকিস্তান এবং কানাডার নাগরিক ছিলেন।

মার্কিন যুক্তরাজ্য বলেছে, তারা তাদের কর্মীদের সরিয়ে নেয়ার উপায় বিবেচনা করছে। যাদের জরুরী সাহায্যের প্রয়োজন তাদের জন্য একটি হটলাইন চালু করা হয়েছে এবং সুদানে যুক্তরাজ্যের নাগরিকরা কোথায় আছে তা পররাষ্ট্র দপ্তরে জানাতে অনুরোধ করা হচ্ছে। যুক্তরাজ্যের যেকোনো স্থানান্তর খুব সীমিত হবে বলে আশা করা হচ্ছে এবং কূটনৈতিক কর্মীদের উপর গুরুত্ব দেয়া হবে।

এদিকে কানাডা সরকার সুদানে তাদের নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলেছে।

নিরাপত্তা পরিস্থিতিকে অত্যন্ত অস্থির হিসাবে বর্ণনা করে কানাডিয়ান সরকার তাদের নাগরিকদের পরামর্শ দিয়েছে, ফোন চার্জ রাখতে, তাদের দরজা এবং জানালা বন্ধ রাখতে এবং সম্ভব হলে সুদান ত্যাগ করতে।

গত ১৫ এপ্রিল খার্তুমে সহিংসতা শুরু হয়। যুদ্ধের কেন্দ্রবিন্দুতে রয়েছে সুদানের সেনাপ্রধান আবদেল ফাতেহ আল-বুরহানের অনুগত বাহিনী এবং একটি প্রতিদ্বন্দ্বী আধাসামরিক দল, র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর মধ্যে ক্ষমতার লড়াই। খার্তুম এবং অন্যত্র প্রায় অবিরাম গুলি ও বোমাবর্ষণ জনসংখ্যার বেশির ভাগের জন্য বিদ্যুৎ এবং খাদ্য ও পানির নিরাপদ প্রবেশাধিকার বিচ্ছিন্ন করে দিয়েছে।

শুক্রবার থেকে শুরু হওয়া ঈদ উল-ফিতরের মুসলিমদের ছুটি উপলক্ষে তিন দিনের বিরতিসহ উভয় পক্ষের দ্বারা আপাতদৃষ্টিতে সম্মত হওয়া বেশ কয়েকটি যুদ্ধবিরতি উপেক্ষা করা হয়েছিল।

এই সংঘাত বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, চলমান এই সংঘাতে ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। মানুষ হাসপাতালে পৌঁছাতে পারছে না বলে মৃতের সংখ্যা অনেক বেশি বলে মনে করা হচ্ছে। হাজার হাজার মানুষ, বেসামরিক ব্যক্তিও আহত হয়েছে। চিকিৎসা কেন্দ্রগুলি রোগীদের সেবা প্রদানে চাপের মধ্যে রয়েছে।

 

 

Tags: সংঘাতসুদান
Previous Post

সুদানে আটকে থাকা বাংলাদেশিদের উদ্ধার করেছে সৌদি আরব

Next Post

গোপালগঞ্জে মাঝরাতে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, বহু দোকান পুড়ে ছাই

Next Post
গোপালগঞ্জে মাঝরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি, দোকান পুড়ে ছাই. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে মাঝরাতে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, বহু দোকান পুড়ে ছাই

একজন মহিলা সাংবাদিক কঠোরভাবে নির্দেশ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের দ্বিতীয় দিন: যা থাকছে চ্যানেল আইয়ের পর্দায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT