চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপালগঞ্জে মাঝরাতে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, বহু দোকান পুড়ে ছাই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:12 পূর্বাহ্ন 23, এপ্রিল 2023
in - সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A
গোপালগঞ্জে মাঝরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি, দোকান পুড়ে ছাই. Channel i News - চ্যানেল আই নিউজ

আসাদুজ্জামান বাবুল: গোপালগঞ্জের কোটালীপাড়ার ঐতিহ্যবাহী ঘাঘর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩০-৩৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। মালিকদের দাবি, অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের কমপক্ষে ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।

গোপালগঞ্জ জেলা শহর থেকে কমপক্ষে ৩৫ কিলোমিটার পূর্বে কোটালীপাড়া উপজেলার ঘাঘর নদীর পাড়ে অবস্থিত ঐতিহ্যবাহী ঘাঘর বাজারে শনিবার (২২ এপ্রিল) রাত ১১ টার পর এ ঘটনা ঘটে।

বাজারের একটি মুদি দোকান ঘরের বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে- এমন ধারণা করেছেন উপজেলা প্রশাসন এবং বাজার কমিটির নেতৃবৃন্দরা।

ফায়ার সার্ভিসের লোকজন এ ব্যপারে তাৎক্ষনিক কোন মন্তব্য না করলেও তবে তারা ধারণা করে বলেছেন, আগুনের সুত্রপাত হয় সাধারনত: বিদ্যুতের শর্ট সার্কিট, মোম-কুপি-হারিকেন অথবা বিড়ি-সিগারেটের আগুন থেকে।

প্রত্যক্ষ্যদর্শীর বরাত দিয়ে আজ রোববার রাত ১টার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফেরদৌস ওয়াহিদ ও বাজার কমিটির একাধিক নেতৃবৃন্দ সাংবাদিকদের বলেছেন, ঈদের দিন অধিকাংশ ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ থাকলেও সন্ধ্যার পর একে একে বেশ কিছু দোকান মালিক দোকান খুলে কেনাবেচা করেছেন। রাত ১০টার পর অধিকাংশ দোকান মালিক দোকান ঘর বন্ধ করে বাড়িতে চলে যায়। আনুমানিক রাত ১১টার পর হঠাৎ করে বাজারের একটি মুদি দোকান ঘর থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। এমন দৃশ্য চোখে পড়ার সঙ্গে সঙ্গে বাজার কমিটির নেতৃবৃন্দরা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌছে স্থানীয় লোকজনের সহায়তা প্রায় ২ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

Tags: গোপালগঞ্জের কোটালীপাড়া
Previous Post

সুদান সংঘাত: মার্কিন কূটনীতিকদের সরিয়ে নেয়া হয়েছে

Next Post

ঈদের দ্বিতীয় দিন: যা থাকছে চ্যানেল আইয়ের পর্দায়

Next Post
একজন মহিলা সাংবাদিক কঠোরভাবে নির্দেশ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের দ্বিতীয় দিন: যা থাকছে চ্যানেল আইয়ের পর্দায়

নদী ভাঙনে ঠাকুরগাঁওয়ে ভিটেমাটি ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঠাকুরগাঁওয়ে নদী ভাঙনে ভিটেমাটি-ফসলি জমি হারিয়ে দিশেহারা মানুষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT