চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্যপ্রাচ্যে ২ হাজারের বেশি মেরিন সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:10 অপরাহ্ন 14, মার্চ 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে প্রায় ২ হাজার ২০০ মেরিন সেনা মোতায়েনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে চলমান সংঘাত পরিস্থিতিতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, এই মেরিন সেনাদের মধ্যপ্রাচ্যে অবস্থানরত তিনটি মার্কিন নৌবাহিনীর উভচর যুদ্ধজাহাজে মোতায়েন করার পরিকল্পনা করা হচ্ছে।

একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানান, জাপানের ওকিনাওয়ায় অবস্থানরত মার্কিন মেরিন কোর থেকে এসব সেনা নেওয়া হবে। তারা একটি মেরিন এক্সপেডিশনারি ইউনিটের অংশ, যা দ্রুত প্রতিক্রিয়া জানানোর জন্য বিশেষভাবে প্রস্তুত বাহিনী হিসেবে পরিচিত।

মেরিন এক্সপেডিশনারি ইউনিট সাধারণত উভচর যুদ্ধজাহাজ থেকে পরিচালিত হয় এবং সংকট মোকাবেলা থেকে শুরু করে পূর্ণাঙ্গ সামরিক অভিযানে অংশ নেওয়ার সক্ষমতা রাখে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, জাপানভিত্তিক উভচর হামলা জাহাজ ইউএসএস ট্রিপোলি ইতিমধ্যে সংশ্লিষ্ট মেরিন সেনাদের নিয়ে মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) মধ্যপ্রাচ্যে অতিরিক্ত বাহিনী মোতায়েনের জন্য যে অনুরোধ জানিয়েছিল, তা অনুমোদন করেছেন মার্কিন যুদ্ধবিষয়ক মন্ত্রী পিট হেগসেথ। পরিকল্পনা অনুযায়ী, একটি অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপের সঙ্গে এই মেরিন এক্সপেডিশনারি ইউনিটকে মোতায়েন করা হবে।

উল্লেখ্য, হরমুজ প্রণালীতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে গুরুত্বপূর্ণ এই নৌপথ কার্যত অচল হয়ে পড়েছে, যা আন্তর্জাতিক নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।

Tags: মেরিন সেনাযুক্তরাষ্ট্র
Previous Post

ঈদ সামনে: রাজধানীর বাজারে মুরগি-ডিম ও সবজির দামে ঊর্ধ্বগতি, চাপে ক্রেতারা

Next Post

কেন নিউইয়র্কে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

Next Post
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

কেন নিউইয়র্কে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্যে শুধুমাত্র নারীদের জন্য প্রথম মসজিদে আল জাজিরা রিপোর্টার রুবি জামান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT