চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ সামনে: রাজধানীর বাজারে মুরগি-ডিম ও সবজির দামে ঊর্ধ্বগতি, চাপে ক্রেতারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:01 অপরাহ্ন 14, মার্চ 2026
in - টপ লিড নিউজ, অর্থনীতি
A A
বাংলাদেশের বাজারে সবজি, মাংস ও শাকসবজি বিক্রেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে ঊর্ধ্বগতি চলছেই। মাছ ও গরুর মাংসের দাম আগেই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। এর মধ্যে প্রোটিনের সহজ উৎস হিসেবে পরিচিত পোল্ট্রি মুরগি ও ডিমের দামও বেড়ে যাওয়ায় নতুন করে চাপে পড়েছেন ক্রেতারা। পাশাপাশি ঈদকে সামনে রেখে কাঁচাবাজারে সবজির দামও বাড়তে শুরু করেছে।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজারে এসে অনেক ক্রেতাই বাড়তি দামে অসন্তোষ প্রকাশ করেছেন।

বাজার ঘুরে জানা যায়, কয়েকদিন আগেও প্রতি কেজি পোল্ট্রি মুরগি ১৭০ টাকার মধ্যে বিক্রি হচ্ছিল। কিন্তু হঠাৎ করেই দাম বেড়ে এখন অনেক বাজারে ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। কোথাও কোথাও এর চেয়েও বেশি দাম নেওয়ার অভিযোগ করেছেন ক্রেতারা।

একই সঙ্গে বেড়েছে ডিমের দামও। ফার্মের লাল ডিম গত সপ্তাহে প্রতি ডজন ৯০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। কিছু বাজারে আরও বেশি দাম চাওয়া হচ্ছে বলেও জানিয়েছেন ক্রেতারা।

অন্যদিকে মাছ ও গরুর মাংসের বাজারে আগেই চড়া দামের চাপ রয়েছে। বাজারে মাঝারি আকারের অনেক মাছই ৩০০ থেকে ৫০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। পছন্দের তালিকায় থাকা মাছগুলোর দাম আরও বেশি। ফলে অনেক নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের পক্ষে নিয়মিত মাছ কেনাও কঠিন হয়ে পড়েছে।

গরুর মাংসের দামও সাধারণ মানুষের নাগালের বাইরে। রাজধানীর বিভিন্ন বাজারে বর্তমানে প্রতি কেজি গরুর মাংস ৭৫০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। এমন দামে অনেক পরিবার মাসে একবারও গরুর মাংস কিনতে পারছে না বলে জানান ক্রেতারা।

রাজধানীর এক বাজারে পোল্ট্রি মুরগি কিনতে আসা ক্রেতা মোহাম্মদ সোহেল বলেন, মাছ আর গরুর মাংস তো অনেক আগেই আমাদের নাগালের বাইরে চলে গেছে। তাই পরিবারের জন্য মাঝে মাঝে পোল্ট্রি মুরগি কিনতাম। এখন সেটার দামও বেড়ে যাচ্ছে। এতে আমাদের মতো মানুষের জন্য সংসার চালানো আরও কঠিন হয়ে পড়ছে।

তিনি বলেন, বাজারে প্রায় সব খাবারের দামই বাড়ছে। সামনে ঈদ থাকায় খরচ আরও বেড়ে যাবে- এ নিয়ে অনেকেই দুশ্চিন্তায় আছেন।

এদিকে ঈদকে সামনে রেখে রাজধানীর কাঁচাবাজারগুলোতেও সবজির দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। কয়েকদিন আগেও তুলনামূলক কম দামে পাওয়া গেলেও এখন অনেক সবজির দাম বেড়েছে।

বাজারে গিয়ে দেখা যায়, করলা, চিচিঙ্গা ও ধুন্দল প্রতি কেজি ১২০ টাকায় বিক্রি হচ্ছে। একই দামে বিক্রি হচ্ছে সিমের বিচি ও গোল বেগুন। লম্বা বেগুন ও শসা তুলনামূলক কিছুটা কম দামে, কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে টমেটো কেজি ৫০ থেকে ৬০ টাকা, জালি কুমড়া ৬০ টাকা, বড় কুমড়া ৪০ থেকে ৫০ টাকা এবং পেঁপে ৩০ থেকে ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

বাজারে সবজি কিনতে আসা ক্রেতা নুরুল ইসলাম বলেন, ঈদ সামনে এলেই বাজারে প্রায় সব কিছুর দাম বেড়ে যায়। কয়েকদিন আগেও যেসব সবজি ৬০-৭০ টাকায় পাওয়া যেত, এখন সেগুলো ১০০ টাকার ওপরে চলে গেছে। এতে সাধারণ মানুষের জন্য বাজার করা কঠিন হয়ে যাচ্ছে।

আরেক ক্রেতা রুবিনা আক্তার বলেন, মাছ-মাংসের দাম বেশি হওয়ায় আমরা বেশি করে সবজি কিনে রান্না করি। কিন্তু এখন সবজির দামও অনেক বেড়ে গেছে। এতে সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে।

বিক্রেতারা বলছেন, খামার পর্যায়ে উৎপাদন খরচ বাড়া, সরবরাহ কিছুটা কমে যাওয়া এবং পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে বাজারে দামের প্রভাব পড়ছে।

একজন পোল্ট্রি বিক্রেতা বলেন, পাইকারি বাজার থেকেই বেশি দামে মুরগি কিনতে হচ্ছে। তাই বাধ্য হয়েই খুচরা বাজারে একটু বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

একই কথা জানিয়েছেন সবজি বিক্রেতারাও। রাজধানীর যাত্রাবাড়ীর এক সবজি বিক্রেতা বলেন, ঈদের আগে বাজারে চাহিদা বাড়ে। পাশাপাশি গ্রাম থেকে সবজি আনা-নেওয়ার খরচও আগের তুলনায় বেড়েছে। এর প্রভাব বাজারে পড়ছে।

বাজার ঘুরে দেখা গেছে, অনেক ক্রেতাই আগের চেয়ে নিত্যপণ্যের কেনাকাটা কমিয়েছেন। কেউ এক কেজির বদলে আধা কেজি করে সবজি নিচ্ছেন, আবার কেউ ডজনের বদলে অর্ধডজন ডিম কিনছেন।

Tags: ঈদ বাজারকাঁচাবাজারডিমের দামদ্রব্যমূল্য বৃদ্ধিনিত্যপণ্যের দামবাজারদররাজধানীর বাজারসবজির দাম
Previous Post

রান্নার গ্যাস নেই, মালায়ালাম সিনেমায় বড় সংকট!

Next Post

মধ্যপ্রাচ্যে ২ হাজারের বেশি মেরিন সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

Next Post

মধ্যপ্রাচ্যে ২ হাজারের বেশি মেরিন সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

কেন নিউইয়র্কে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT