চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাণিজ্য সম্পর্ক জোরদারে আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:25 পূর্বাহ্ন 05, মে 2026
in - সেমি লিড, অর্থনীতি
A A
বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা সমুদ্রের পাশে উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তির বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনায় তিন দিনের সফরে আজ ঢাকায় আসছে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল।

সফরটি আজ (৫ মে) মঙ্গলবার শুরু হয়ে চলবে ৭ মে পর্যন্ত। প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন ব্রেন্ডান লিঞ্চ, যিনি যুক্তরাষ্ট্রের অফিস অব দ্য ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে, এই সফরের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও জোরদার করা এবং ‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোক্যাল ট্রেড (এআরটি)’ বাস্তবায়নে অগ্রগতি ত্বরান্বিত করা। নতুন সরকার গঠনের পর এটি কোনো মার্কিন বাণিজ্য প্রতিনিধির প্রথম বাংলাদেশ সফর হিসেবে বিবেচিত হচ্ছে।

সফরের অংশ হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া প্রতিনিধিদলটি বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদসহ সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে।

এই সফরে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির বাস্তবায়নে, বিশেষ করে আমদানি-রপ্তানি ঘাটতি হ্রাস, বাংলাদেশের পক্ষ থেকে মার্কিন কৃষিপণ্য ও জ্বালানি আমদানির প্রতিশ্রুতি এবং চুক্তির নীতিগত সিদ্ধান্তগুলোর অগ্রগতি মূল্যায়নে। চুক্তি অনুযায়ী, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে গম, সয়াবিন, তুলা ও ভুট্টাসহ উল্লেখযোগ্য পরিমাণ কৃষিপণ্য আমদানি করবে। পাশাপাশি জ্বালানি খাতে আগামী ১৫ বছরে প্রায় ১৫ বিলিয়ন ডলারের পণ্য আমদানির পরিকল্পনাও রয়েছে।

এছাড়া মার্কিন পণ্যের জন্য বাজার প্রবেশ সহজ করতে বাংলাদেশ বিভিন্ন অশুল্ক বাধা কমানোর উদ্যোগ নিয়েছে। এর মধ্যে মার্কিন মান অনুযায়ী তৈরি গাড়ি গ্রহণ, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) অনুমোদিত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম আমদানির সুযোগ বৃদ্ধি এবং পুনর্নির্মিত পণ্যের ওপর আমদানি নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়গুলো উল্লেখযোগ্য।

Tags: বাণিজ্যমার্কিন প্রতিনিধিদল
Previous Post

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধবিরতি ঘোষণা

Next Post

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা

Next Post
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার, সবুজ গাছের মাঝে দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা

বন্দর এলাকায় বড় শিপিং জাহাজ ও ক্রেনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের ফাস্ট বোটে মার্কিন হামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT