চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:41 পূর্বাহ্ন 05, মে 2026
in - সেমি লিড, রাজনীতি, শিক্ষা
A A
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার, সবুজ গাছের মাঝে দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১১টি আবাসিক হলে আংশিক কমিটি ঘোষণা করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। সোমবার (৪ মে) রাতে শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ-হিল-গালিবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষিত কমিটি অনুযায়ী, বঙ্গবন্ধু (বিজয় ২৪) হলে তানভীর আহমেদকে সভাপতি ও তামিম হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। শেরে বাংলা হলে সভাপতি হয়েছেন শুভ্র দেব শাহা এবং সাধারণ সম্পাদক মোবাশ্বের রায়হান রাফি। শাহ মখদুম হলে এলাহি শেখকে সভাপতি ও এহসান আহমেদ আকাশকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এ ছাড়া নবাব আব্দুল লতিফ হলে মাসুদুর রহমান (সভাপতি) ও আব্দুল জলিল চৌধুরী (সাধারণ সম্পাদক), সৈয়দ আমির আলী হলে গোলাম কিবরিয়া (সভাপতি) ও মশিউর রহমান মিহাদ (সাধারণ সম্পাদক), শহীদ হবিবুর রহমান হলে রাইসুল ইসলাম (সভাপতি) ও সোহান হাসান (সাধারণ সম্পাদক) দায়িত্ব পেয়েছেন।

শহীদ জিয়াউর রহমান হলে মাজেদুল ইসলাম মৃদুল (সভাপতি) ও তানজিল হাসান সুমন (সাধারণ সম্পাদক), মাদার বখস হলে শামীম শিকদার (সভাপতি) ও ফজলে রাব্বি (সাধারণ সম্পাদক) এবং মতিহার হলে ডালিম মির্জা (সভাপতি) ও আব্দুল্লাহ শোয়াইবকে (সাধারণ সম্পাদক) দায়িত্ব দেওয়া হয়েছে। এসব কমিটি এক বছরের জন্য গঠন করা হয়েছে।

এদিকে, কমিটি ঘোষণার পরপরই ক্যাম্পাসে সক্রিয় অন্যান্য ছাত্রসংগঠনগুলোর পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। তাদের অভিযোগ, নিষিদ্ধ সংগঠনটি এ উদ্যোগের মাধ্যমে ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, নিষিদ্ধ ও নেতৃত্বশূন্য একটি সংগঠনের এ ধরনের কমিটি ঘোষণা বাস্তবতাবিবর্জিত এবং গুরুত্বহীন।

অন্যদিকে, ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুজাহিদ ফয়সাল এই পদক্ষেপকে ‘ক্যাম্পাস অস্থিতিশীল করার ষড়যন্ত্র’ হিসেবে উল্লেখ করেন। তার দাবি, ঘোষিত কমিটির অনেকেই বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এবং ক্যাম্পাসে এখনও তাদের তৎপরতা রয়েছে।

বাম ছাত্রসংগঠনগুলোর জোট গণতান্ত্রিক ছাত্রজোটের মুখপাত্র ফুয়াদ রাতুল বলেন, জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে ছাত্রলীগের রাজনীতির বৈধতা প্রশ্নবিদ্ধ এবং নিষিদ্ধ অবস্থায় কমিটি ঘোষণা ‘দুঃসাহসিক’ পদক্ষেপ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম জানান, নিষিদ্ধ কোনো সংগঠনকে ক্যাম্পাসে কার্যক্রম চালানোর সুযোগ দেওয়া হবে না। অনলাইনে তাদের কার্যক্রম নজরদারিতে রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে রাবি ক্যাম্পাস ছাড়তে বাধ্য হন ছাত্রলীগের নেতাকর্মীরা। ওইদিন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিভিন্ন হলে তাদের কক্ষে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরবর্তীতে ২৩ অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকার সন্ত্রাসবিরোধী আইনের আওতায় সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে।

Tags: নিষিদ্ধ ছাত্রলীগরাজশাহী বিশ্ববিদ্যালয়
Previous Post

বাণিজ্য সম্পর্ক জোরদারে আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

Next Post

ইরানের ফাস্ট বোটে মার্কিন হামলা

Next Post
বন্দর এলাকায় বড় শিপিং জাহাজ ও ক্রেনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের ফাস্ট বোটে মার্কিন হামলা

ডোনাল্ড ট্রাম্পের ছবি, তিনি বক্তৃতা দিচ্ছেন বা সাক্ষাৎকারে রয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT