বিশ্বজুড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত বেশিরভাগ শুল্ক অবৈধ বলে রায় দিয়েছেন দেশটির আদালত। রায়ের ওপর আপিলের জন্য ১৪ই অক্টোবর পর্যন্ত ট্রাম্প প্রশাসনকে সুযোগ দিয়েছেন মার্কিন সার্কিট আদালত। রায়ের সমালোচনা করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এটি কার্যকর হলে যুক্তরাষ্ট্র ধ্বংস হয়ে যাবে।








