চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
5:39 অপরাহ্ন 30, আগস্ট 2025
in কক্সবাজার, জনপদ
A A
সড়ক দুর্ঘটনায় একটি মোটরসাইকেল উল্টে পড়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগ্রহীত

কক্সবাজারের চকরিয়ায় নোহার ধাক্কায় নুরুল আজিম (৪২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

শনিবার (৩০ আগস্ট) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী ফুলছড়ি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল আজিম রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের বউঘাটা এলাকার মৃত হাজী সৈয়দ আহমদের ছেলে। আহত মুবিনা আক্তার নিহতের বড় ভাই নুরুল আলমের মেয়ে। তিনি খুটাখালীর থমতলার মামুনুর রশিদের স্ত্রী।

মালুমঘাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, নুরুল আজিম তার ব্যবহৃত একটি ইয়ামাহা এফজেড-এস মোটরসাইকেল যোগে ভাতিজীকে নিয়ে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। এসময় কক্সবাজারগামী একটি নোহা পেছন থেকে ধাক্কা দিলে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নুরুল আজিমকে মৃত ঘোষণা করেন।

আহত মুবিনা বর্তমানে ঈদগাহ মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর নোহা চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

Tags: কক্সবাজারমোটরসাইকেল আরোহীর মৃত্যু
Previous Post

নূরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার

Next Post

ট্রাম্পের শুল্ককে অবৈধ বলে ঘোষণা মার্কিন আদালতের

Next Post
ডোনাল্ড ট্রাম্পের ছবি, তিনি একটি কাগজের ফাইল হাতে ধরে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্পের শুল্ককে অবৈধ বলে ঘোষণা মার্কিন আদালতের

ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনের লোগো ও নির্বাচন সম্পর্কিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাকসু নির্বাচন: বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের ইশতেহারে যা আছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT