চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র, চুক্তি দাবি ট্রাম্পের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:15 পূর্বাহ্ন 29, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নদীতে অবহেলিত জাহাজ ও ডেকের ধ্বংসাবশেষ, আশেপাশে গাছের পাতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার তেল মজুতের ৬৫ বিলিয়নের বেশি ব্যারেলের নিয়ন্ত্রণ নিতে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্র একটি চুক্তি করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই চুক্তিকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে দাবি করেন, এর ফলে যুক্তরাষ্ট্রের তেল মজুত দ্বিগুণেরও বেশি হবে, সরবরাহ বাড়বে এবং দেশটিতে জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে কমবে।

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজও চুক্তিটিকে স্বাগত জানিয়েছেন। তার ভাষ্য, এটি দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধারে বড় ভূমিকা রাখবে।

বিশ্বের সবচেয়ে বেশি তেল মজুত থাকা ভেনেজুয়েলার তেলসম্পদ কাজে লাগানোর প্রতিশ্রুতি আগে থেকেই দিয়ে আসছিলেন ট্রাম্প। এদিকে ইরান সংঘাতের প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় সাম্প্রতিক সময়ে অভ্যন্তরীণ চাপের মুখে ছিলেন তিনি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চুক্তিটিকে ‘যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার উভয় জনগণের জন্য বড় জয়’ বলে মন্তব্য করেছেন। তবে চুক্তির বিস্তারিত শর্ত প্রকাশ করা হয়নি।

রুবিও জানান, এই চুক্তির মাধ্যমে ভেনেজুয়েলায় প্রায় ১০০ বিলিয়ন ডলারের বেসরকারি বিনিয়োগ আসবে। পাশাপাশি হাজার হাজার উচ্চ বেতনের কর্মসংস্থান তৈরি হবে এবং দেশটির অর্থনীতি পুনর্গঠনে গতি আসবে।

ট্রাম্প জানান, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বেসরকারি ব্যবসাপ্রতিষ্ঠানের অংশীদারত্বের মাধ্যমে ভেনেজুয়েলার নেতৃত্বের সঙ্গে চুক্তিটি করেছেন। তবে এই অংশীদারত্বের ধরন বা চুক্তিতে যুক্তরাষ্ট্রের সুনির্দিষ্ট দায়িত্ব ও শর্ত সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি। তার দাবি, মার্কিন করদাতাদের কোনো অর্থ খরচ না করেই চুক্তিটি হয়েছে।

রদ্রিগেজ বলেন, চুক্তির আওতায় ১৭টি কৌশলগত তেলক্ষেত্র উন্নয়ন করা হবে। এসব ক্ষেত্রে  ৬৫ বিলিয়ন ব্যারেলের তেল রয়েছে। পাশাপাশি ১০০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ এবং রাষ্ট্রের জন্য ২০৯ বিলিয়ন ডলারের বেশি কর আদায়ের সুযোগ তৈরি হবে।

তার মতে, এই বিনিয়োগ শুধু ভেনেজুয়েলার তেলশিল্প পুনরুদ্ধার ও আধুনিকায়নেই সহায়তা করবে না, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, পুরো অঞ্চলের জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক তেলবাজারে ভারসাম্য আনতেও ভূমিকা রাখবে।

বিবিসির সহযোগী প্রতিষ্ঠান সিবিএস নিউজকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, চুক্তি অনুযায়ী ভেনেজুয়েলায় একটি অভিজ্ঞ বেসরকারি পরিচালকের সঙ্গে যৌথ উদ্যোগে মার্কিন সরকার ৫৫ শতাংশ নিয়ন্ত্রণ রাখবে। রদ্রিগেজ ওই যৌথ উদ্যোগকে তেলক্ষেত্রগুলো পরিচালনার জন্য ১০০ বছরের অনুমতিও দিয়েছেন বলে জানান ওই কর্মকর্তা।

তবে চুক্তিটির পূর্ণাঙ্গ বিবরণ এখনো প্রকাশ্যে আসেনি। বিদেশি একটি দেশের সার্বভৌম প্রাকৃতিক সম্পদের ওপর যুক্তরাষ্ট্রকে সরাসরি নিয়ন্ত্রণ দেওয়ার মতো অস্বাভাবিক ব্যবস্থা এতে রাখা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। ভেনেজুয়েলার আইন ও সংবিধানের সঙ্গে চুক্তিটি সাংঘর্ষিক কি না, সেটিও এখনো স্পষ্ট নয়।

চুক্তির আনুষ্ঠানিক নথি প্রকাশ না হওয়ায় এর আইনি ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

এর আগে গত ৩ জানুয়ারি ট্রাম্পের অনুমোদিত মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়।

অভিযানের কয়েক ঘণ্টা পর ট্রাম্প বলেছিলেন, ‘নিরাপদ, সঠিক ও বিচক্ষণভাবে ক্ষমতা হস্তান্তর’ না হওয়া পর্যন্ত তার প্রশাসন ভেনেজুয়েলা পরিচালনা করবে। দেশটির তেল বিক্রির ওপর যুক্তরাষ্ট্র অনির্দিষ্টকাল নিয়ন্ত্রণ রাখবে বলেও জানিয়েছিলেন তিনি।

ভেনেজুয়েলায় বিশ্বের সবচেয়ে বড় তেল মজুত রয়েছে। এর পরিমাণ আনুমানিক ৩০৩ বিলিয়ন ব্যারেল। তবে ১৯৯০-এর দশকের শেষ দিকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর দেশটির তেল উৎপাদন ব্যাপকভাবে কমে গেছে।

ভেনেজুয়েলার তেলশিল্প পুনরুদ্ধারে মার্কিন তেল কোম্পানিগুলোকে অন্তত ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

এর আগে তিনি অভিযোগ করেছিলেন, ভেনেজুয়েলা একতরফাভাবে মার্কিন তেল, সম্পদ ও তেল উত্তোলন প্ল্যাটফর্ম দখল করে বিক্রি করেছে, যার কারণে যুক্তরাষ্ট্রের ‘বিলিয়ন বিলিয়ন ডলার’ ক্ষতি হয়েছে।

Tags: ভেনেজুয়েলামার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র
Previous Post

টেলিভিশনের নাম মাছরাঙা

Next Post

স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব নয়: মার্কিন বিচারক

Next Post
অভিমুখী ডোনাল্ড ট্রাম্পের ছবি, প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব নয়: মার্কিন বিচারক

অ্যাডিডাস জার্সি পরা ফুটবল খেলোয়াড় মাঠে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ামির নতুন কোচ ‘ঠিক’ করে দিয়েছেন মেসি, দাবিটি সঠিক নয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT