চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ামির নতুন কোচ ‘ঠিক’ করে দিয়েছেন মেসি, দাবিটি সঠিক নয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:20 পূর্বাহ্ন 29, আগস্ট 2026
in ফুটবল, স্পোর্টস
A A
অ্যাডিডাস জার্সি পরা ফুটবল খেলোয়াড় মাঠে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্টার মিয়ামির নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ক্রিস্টিয়ান কিলি গঞ্জালেস। তার এ নিয়োগের পর গুঞ্জন ওঠে মিয়ামির নতুন কোচকে লিওনেল মেসি ব্যক্তিগতভাবে বেছে নিয়েছেন। তবে মিয়ামির অন্তর্বর্তীকালীন কোচ গিয়েরমো হোয়োস বলেছেন লিওনেল মেসি ব্যক্তিগতভাবে বেছে নিয়েছেন তা সঠিক নয়। এটি ছিল ক্লাবেরই সিদ্ধান্ত।

টানা পাঁচ ম্যাচে জয়হীন থাকা মেজর লিগের দলটির দায়িত্ব নিচ্ছেন ৫২ বর্ষী আর্জেন্টাইন কোচ। ২১ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে মিয়ামি। সংশ্লিষ্ট ওয়ার্ক পারমিট পাওয়ার পর গঞ্জালেস আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি আসার আগপর্যন্ত গিয়েরমো হোয়োস অস্থায়ীভাবে দলের দায়িত্বে থাকবেন।

হোয়েস নতুন কোচের নিয়োগ নিয়ে বলেন, ‘না, না, (গঞ্জালেসকে নিয়োগ দেওয়ার বিষয়টি মেসির পরিকল্পনা ছিল না)। এটা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত ছিল। আমার মনে হয়, মেসি এমন এক ব্যক্তিত্ব ও খেলোয়াড় যার কাছ থেকে যে ধরনের প্রভাব আশা করা যায়, তার প্রভাব ঠিক তেমনই।’

‘আমার ধারণা, অন্য জায়গাতেও বিষয়টি একই রকম; যেমন—বোকা জুনিয়র্সে থাকলে হয়তো আপনি পারেদেসের মতো কারও সঙ্গে পরামর্শ করবেন। কারণ বোকা ক্লাবে পারেদেস সত্যিই এক প্রতীকী ব্যক্তিত্ব এবং কোনো কোচের টিকে থাকা বা নতুন কোচের আগমন—এসব বিষয়ে তার কথার বিশেষ গুরুত্ব রয়েছে।’

ক্লাবে নতুন কোচের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ রয়েছে দাবি করে হোয়েস আরও বলেছেন, ‘শুরু থেকেই যোগাযোগের পথ খোলা রয়েছে। এটি স্বাভাবিকই—যেহেতু আমরা একটি নির্দিষ্ট পরিস্থিতি সামাল দেয়ার জন্য এগিয়ে এসেছিলাম, তাই সেই ভূমিকাটিই সময়ের সাথে সাথে অব্যাহত থেকেছে।’

‘এখন তারা এমন একজনকে খুঁজে পেয়েছে—যিনি আমার দৃষ্টিতে একেবারে উপযুক্ত ও অত্যন্ত দক্ষ। যিনি ক্লাবটিকে তার প্রাপ্য উচ্চতায় নিয়ে যেতে সত্যিই সক্ষম। বিষয়টি অত্যন্ত স্পষ্ট। সেখানকার দুর্দান্ত খেলোয়াড়রা আমাদের সাথে খেলার সময় যেমন উজ্জ্বল পারফরম্যান্স দেখিয়েছিল, ঠিক তেমনই জ্বলে উঠবে এবং আমরা সত্যিই খেলাটির নান্দনিকতা উপভোগ করতে পারব।’

Tags: আর্জেন্টিনাএমএলএসপারেদেসমিয়ামিমেসিলিড স্পোর্টসহোয়েস
Previous Post

স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব নয়: মার্কিন বিচারক

Next Post

নেপালে হারপা বানের তাণ্ডব, পাঁচ মাস আগের দুই সতর্কতা কেন উপেক্ষিত?

Next Post
নেপালে বানের তাণ্ডবে ধ্বংসপ্রাপ্ত এলাকা, ধোঁয়া ও জলপ্রবাহ. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালে হারপা বানের তাণ্ডব, পাঁচ মাস আগের দুই সতর্কতা কেন উপেক্ষিত?

আল নাসেরের খেলোয়াড় গোল করে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়সূচক গোল করে আল নাসেরের সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT