চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়সূচক গোল করে আল নাসেরের সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:32 পূর্বাহ্ন 29, আগস্ট 2026
in ফুটবল, স্পোর্টস
A A
আল নাসেরের খেলোয়াড় গোল করে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি প্রো লিগে নতুন মৌসুম শুরুর পর আরও একটি জয় পেয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসের। শেষ মুহুর্তে গোল করে জয় এনে দিয়েছেন পর্তুগীজ মহাতারকা। শুক্রবারা রাতে রোনালদোর জয়সূচক গোলে আল তাওউনকে ২-১ ব্যবধানে হারিয়ে নিজেদের শতভাগ জয়ের রেকর্ড বজায় রেখেছে আল নাসের। 

৪১ বর্ষী মহাতারকা আল নাসরের আক্রমণের নেতৃত্ব দেন। মঙ্গলবার আল ইত্তিফাকের বিরুদ্ধে ৩-২ ব্যবধানের অসাধারণ জয়ের পর এবারও দলটিকে পিছিয়ে পড়া অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে জিততে হয়েছে। এ গোলের পর হাজামতম গোলের আরও কাছে পৌঁছে তার গোলসংখ্যা এখন ৯৭৮টি।

জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন এ মহাতারকা। লিখেছেন- ‘তিন পয়েন্ট। আমরা এগিয়ে চলেছি।’

রোনালদো পুরো ম্যাচজুড়ে মাঠে ছিলেন। ম্যাচের ১১তম মিনিটে মোহাম্মদ বাসাম আল হুরাইজির গোলে দলকে পিছিয়ে পড়তে দেখেন রোনালদো। প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে (৪৫+৫ মি.) সামু কস্তা সমতা ফেরান। এরপর দ্বিতীয়ার্ধে পর্তুগিজ এ মহাতারকা তার ক্যারিয়ারের ৯৭৮তম গোলটি করেন। জয়ের মাধ্যমে চার ম্যাচের চারটিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে আল নাসর।

আল নাসেরের সর্বোচ্চ গোলদাতা হয়ে রোনালদো বলেন, ‘আমি খুব, খুব খুশি। এটা একটি বড় অর্জন, কিন্তু এটা শুধু রোনালদোর অর্জন নয়। আমার সতীর্থদের ধন্যবাদ জানাতে হবে, কারণ তাদের ছাড়া এ অর্জন আমার পক্ষে সম্ভব হতো না। সমর্থকদের জন্যও আমি অনেক খুশি।’

Tags: আল-নাসেরপর্তুগালরোনালদোলিড স্পোর্টস
Previous Post

নেপালে হারপা বানের তাণ্ডব, পাঁচ মাস আগের দুই সতর্কতা কেন উপেক্ষিত?

Next Post

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

Next Post
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, যাত্রীরা চরম ভোগান্তিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

আইরিন খান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT