চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক অংশীদারিত্ব জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ: পিটার হাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:08 অপরাহ্ন 30, মে 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল বৈঠকে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেছেন: আমি সুশাসন ও মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠায় বাংলাদেশকে সহায়তা দেয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।

মঙ্গলবার ৩০ মে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এডওয়ার্ড এম কেনেডি সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যান্ড দ্য আর্টস সেন্টারে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে ৫০ বছরেরও বেশি সময়ের দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ক ও দু’দেশের মানুষের মেলবন্ধনের স্মারক হিসেবে ‘বন্ধুত্বের বীজ; যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর’ শীর্ষক এক বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রদূত পিটার হাস বলেন, এই আলোকচিত্র প্রদর্শনীটি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যেকার দীর্ঘস্থায়ী সম্পর্ক এবং দু’দেশের মানুষের মেলবন্ধনের স্মারক, যা সময়ের সাথে সাথে আরও শক্তিশালী হয়েছে। তিনি বলেন, এই প্রদর্শনীর মধ্য দিয়ে এগিয়ে যেতে যেতে আপনি দেখতে পাবেন এগুলো শুধু অতীতের কিছু ঘটনার ছবি নয়। বরং এগুলো আমাদের দীর্ঘস্থায়ী সম্পর্ক ও দু’দেশের মানুষের মধ্যকার মেলবন্ধনের সাক্ষ্য, যা সময়ের সাথে সাথে আরও শক্তিশালী হয়েছে।

তিনি বলেন, আমাদের এই প্রদর্শনীর ভেতরে এগিয়ে যেতে যেতে আপনি দেখতে পাবেন বাংলাদেশী ও আমেরিকানদের মধ্যেকার নিত্যদিনের বন্ধুত্ব ও সহযোগিতার আদি শেকড় সম্বলিত বিভিন্ন ছবি। ছবিগুলোতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতারও আগে ১৯৪০ সাল পর্যন্ত শিল্পী, বিদ্যার্থী, স্থপতি, ডাক্তার ও উদ্যোক্তাসহ প্রথম দিকের অভিবাসীদের দেখা যাবে।

অন্যদিকে আমাদের কাছে রয়েছে এমন সব ছবি যেখানে চিত্রিত হয়েছে কীভাবে অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে আমাদের দু’টি দেশ ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও বিজ্ঞান, সংস্কৃতি ও প্রবাসী সম্প্রদায়, সহায়তা ও অবকাঠামো এবং কূটনৈতিক সহযোগিতায় সম্পৃক্ত রয়েছে।

কোভিড-১৯ মহামারীর কথা উল্লেখ করে পিটার হাস বলেন, কোভিড-১৯ মহামারী মোকাবেলায় ইউএসএআইডি ৫০ হাজারেরও বেশি স্বাস্থ্যসেবা কর্মীকে প্রশিক্ষণ দিয়েছে এবং বাংলাদেশের জনগণকে এই মহামারী থেকে সুরক্ষা দিতে এ সংক্রান্ত সহায়তা হিসেবে প্রায় ১৫ কোটি ডলার প্রদান করেছে। মহামারী শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কোভিড-১৯ এর সাড়ে ১১ কোটিরও বেশি টিকা বিনামূল্যে অনুদান দিয়েছে, যা আন্তর্জাতিক পর্যায় থেকে বাংলাদেশের পাওয়া করোনাভাইরাসের টিকা অনুদানের ৭০ শতাংশেরও বেশি।

এসময় তিনি এমন গুরুত্বপূর্ণ প্রদর্শনী আয়োজনে অমূল্য সহায়তার জন্য মেরিডিয়ান ইন্টারন্যাশনাল সেন্টারকে ধন্যবাদ জানান।

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০তম বার্ষিকীর বর্ধিত উদযাপনের অংশ হিসেবে ৫০টি ঐতিহাসিক আলোকচিত্র নিয়ে আয়োজিত এই প্রদর্শনীটি ছয়টি স্বতন্ত্র বিভাগে বিভক্ত। ‘স্বাধীনতাপূর্ব যোগাযোগ’ বিভাগে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতারও আগে বাংলাদেশি ও আমেরিকানদের তথা শুরুর দিকের অভিবাসী, শিল্পী, পণ্ডিত, স্থপতি, ডাক্তার ও উদ্যোক্তাদের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার আদি বীজ নিহিত আছে।

আলোচনাসভায় উপস্থিত অতিথি ও দর্শকদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘দাপ্তরিক সফর’ বিভাগে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের রাষ্ট্রপ্রধানদের দ্বিপাক্ষিক সফর ও বৈঠকের ছবি দেখানো হয়েছে। ‘সহায়তা ও অবকাঠামো’ বিভাগে বিগত কয়েক দশকে বাংলাদেশের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহায়তার বিষয়গুলো স্থান পেয়েছে। ‘ব্যবসা-বাণিজ্য’ বিভাগে গতিময় দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের বিষয়গুলো উঠে এসেছে। ‘শিক্ষা ও বিজ্ঞান’ বিভাগটিতে দেখা যায় বাংলাদেশি ও আমেরিকান বিজ্ঞানী ও পণ্ডিত ব্যক্তিগণ গত কয়েক দশক ধরে বহু ধরনের গবেষণা প্রকল্পে কীভাবে সহযোগিতার ভিত্তিতে কাজ করেছেন।

পরিশেষে, ‘সংস্কৃতি ও প্রবাসী সম্প্রদায়’ বিভাগটিতে উভয় দেশ অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে সাংস্কৃতিক অভিব্যক্তির মাধ্যমে কীভাবে সম্পৃক্ত হয়েছে সে বিষয়গুলো উঠে এসেছে। ইএমকে সেন্টারে প্রদর্শনীটি চলবে ১৪ জুন ২০২৩ পর্যন্ত। ভার্চুয়াল প্রদর্শনীটি https://culture.meridian.org/50yearsusbd– লিঙ্কে দেখা যাবে।

Tags: পিটার হাস
Previous Post

পর্দায় সৌরভ হচ্ছেন আয়ুষ্মান?

Next Post

শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন বলেই মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে: সুজিত রায় নন্দী

Next Post
শেখ হাসিনা দেশে ফিরে আসার স্মৃতি ও অধিকার প্রতিষ্ঠার আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন বলেই মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে: সুজিত রায় নন্দী

বান্দরবানে ইয়াং ফেলোদের স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ কর্মশালা. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবানে ইয়াং ফেলোদের স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ শীর্ষক কর্মশালা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT