চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বান্দরবানে ইয়াং ফেলোদের স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ শীর্ষক কর্মশালা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:05 অপরাহ্ন 30, মে 2023
in জনপদ, বান্দরবান
A A
বান্দরবানে ইয়াং ফেলোদের স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ কর্মশালা. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবান পৌরসভাকে আধুনিক ও পরিছন্ন পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে ইয়াং ফেলোদের স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় অংশ গ্রহনকারীরা বান্দরবান শহরের স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করেন এবং সে সমস্যাগুলো সমাধানের জন্য সুপারিশ ব্যাক্ত করেন ।

সোমবার ২৯ মে বান্দরবান গ্র্যান্ড ভ্যালী আবাসিক হোটেল এর কনফারেন্স হল রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এটি আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর ইয়াং লিডার ফেলোশীপ প্রোগ্রামের ২২তম ব্যাচের বান্দরবানের তিন ফেলো যথাক্রমে আওয়ামী লীগের রাজনৈতিক ফেলো সাইফুল ইসলাম সনেট, বিএনপির এডভোকেট জাহাঙ্গীর আলম ও জাতীয় পার্টির সাংবাদিক মুহাম্মাদ আলী।

উক্ত কর্মশালায় বক্তব্য রাখেন বান্দরবান জেলা যুবলীগের আহ্বায়ক কেলুমং মারমা, বান্দরবান জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মো. আলম রাইটার, বান্দরবান জেলা ছাত্র দলের ছাত্র নেতা ও রাজনৈতিক ফেলো মো. শহিদুল ইসলাম, মহিলা কমিশনার দীপিকা তংচঙ্গা, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চট্টগ্রাম অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো. সদরুল আমিন ও রিজিওনাল কোঅর্ডিনেটর মোহাম্মদ ওবায়দুর রহমান।

অংশগ্রহনকারীরা তাদের অভিব্যাক্তিতে বলেন, বান্দরবান পৌর এলাকায় বিশুদ্ধ পানির অভাব, পৌরসভার প্রতিটি ওয়ার্ডের ড্রেইন বর্ষা মৌসুমের আগে পরিষ্কারের ব্যবস্থা গ্রহণ করা, রাস্তাঘাট সংস্কার এবং কার্পেটিং এর ব্যবস্থা করা, শহরের অভ্যন্তরে পৌর এলাকায় পর্যাপ্ত পরিমাণের ডাষ্টবিন না থাকার কারণে প্রায় সময় ময়লা-আবর্জনা রাস্তার মধ্যে পড়ে থাকতে দেখা যায়। যার কারণে মশার উপদ্রব ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। কর্মশালায় পৌর এলাকার ভূক্তভোগী জনগণের মতামত সংগ্রহ করে শহরে গণস্বাক্ষর অভিযান করবে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ইয়াং লিডার ফেলোশীপ প্রোগ্রামের ২২তম ব্যাচের বান্দরবানের তিন ফেলো।

আবর্জনা সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণের জন্য সংগৃহীত স্বাক্ষর সম্বলিত একটি আবেদনপত্র পৌর মেয়র বরাবরে প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কর্মশালায় আশা প্রকাশ করা হয়েছে যে, বান্দরবান পৌর কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সকলে মিলে সমন্নিত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করার মাধ্যমে নগরীর আবর্জনা সমস্যার সমাধান সম্ভব হবে।

Tags: বান্দরবান
Previous Post

শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন বলেই মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে: সুজিত রায় নন্দী

Next Post

ড. ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

Next Post
ড. ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ড. ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

পিটার হাসের ছবি, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

যারা সুষ্ঠু নির্বাচনের পক্ষে তাদের জন্য ভিসানীতি উদ্বেগের নয়: পিটার হাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT