চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাড ইন্টেরিম এর ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ পরিদর্শন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:58 অপরাহ্ন 16, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাড ইন্টারিমের 'অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩' পরিদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: বাংলাদেশ বিমান বাহিনী

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাড ইন্টেরিম ট্রেসি অ্যান জেকবসন বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে চলমান ৭ দিনব্যাপী যৌথ মহড়া “অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’’ পরিদর্শন করেন।

মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর এ উদ্দেশ্যে তিনি বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক, চট্টগ্রামে পৌঁছান। মঙ্গলবার বাংলাদেশ বিমান বাহিনীর এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

এসময় তিনি বিভিন্ন এসএমইই (সাবজেক্ট ম্যাটার এক্সপার্টাইজ এক্সচেঞ্জ) সাইট পরিদর্শন করেন এবং এসএমইই কার্যক্রম সার্চ এন্ড রেস্কিউ ম্যারিটাইম এন্ড ফ্লাড অপারেশন এবং ক্রিউ রিসোর্স ম্যানেজমেন্ট নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

পরিশেষে, তিনি দুই দেশের বিমান বাহিনীর সদস্যগণের সাথে কুশল বিনিময় করেন। উক্ত পরিদর্শনকালে যুক্তরাষ্ট্র দূতাবাসের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ ছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক-এর এয়ার অধিনায়ক, সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের সদস্যগণ উপস্থিত ছিলেন।

এই মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান, একটি এমআই-১৭ হেলিকপ্টার ও প্যাসিফিক এয়ার ফোর্সের দুইটি সি-১৩০জে পরিবহন বিমান এবং বাংলাদেশ বিমান বাহিনীর মোট ১৫০ জন সদস্য ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের ৯২ জন সদস্যের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে যা আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত চলমান থাকবে।

Tags: ট্রেসি অ্যান জেকবসনপরিদর্শন
Previous Post

নোবেলজয়ী সংস্থার মাধ্যমে গাজায় টিকিট বিক্রির অর্থ পাঠাবে নরওয়ে

Next Post

নির্বাচন প্রতিহত হলে জনগণ জবাব দেবে: সালাহউদ্দিন আহমেদ

Next Post
সালাহউদ্দিন আহমেদ নির্বাচন প্রতিহত হলে জনগণ জবাব দেবে. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন প্রতিহত হলে জনগণ জবাব দেবে: সালাহউদ্দিন আহমেদ

বাংলাদেশের নির্বাচন প্রতিহত হলে জনগণ জবাব দেবে, পুলিশ ও নির্বাচন কর্মকর্তাদের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জিএম কাদেরসহ জাপা'র ১৫০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT