বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, কেউ নির্বাচন বাধাগ্রস্থ করতে চাইলে জনগণ প্রতিহত করবে। জামায়াতসহ ইসলামি দলগুলো কর্মসূচি দিলেও বিএনপি কাউকে প্রতিপক্ষ মনে করে না বলেও মন্তব্য করেন তিনি। বলেন কোন রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নয়, নিষিদ্ধ করতে চাইলে বিচারিক প্রক্রিয়া মেনেই করতে হবে।








