চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন হামলায় মাদকবাহী সাবমেরিন ধ্বংস, নিহত ২

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:19 পূর্বাহ্ন 19, অক্টোবর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
US military submarine destroyed in attack, two killed, Bangladesh news. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ক্যারিবিয়ান সাগরে মাদক বহনকারী একটি সাবমেরিনে যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় ২ জন নিহত হয়েছেন এবং আরও দুই সন্দেহভাজন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। আটক দুজনকে তাদের নিজ নিজ দেশ ইকুয়েডর ও কলম্বিয়ায় ফেরত পাঠানো হচ্ছে।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, যুক্তরাষ্ট্রের দিকে যাত্রা করা একটি বিশাল মাদকবাহী সাবমেরিন ধ্বংস করা আমার জন্য ছিল বিশাল সম্মানের বিষয়। এটি ছিল পরিচিত একটি মাদকপাচার রুট  এবং এতে ফেন্টানিলসহ বিপুল পরিমাণ মাদক বহন করা হচ্ছিল।

ট্রাম্প আরও জানান, দুইজন সন্ত্রাসী নিহত হয়েছে। বেঁচে থাকা দুই সন্ত্রাসীকে তাদের নিজ নিজ দেশ ইকুয়েডর ও কলম্বিয়ায় ফেরত পাঠানো হচ্ছে, যেখানে তাদের আটক ও বিচার করা হবে।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সামাজিক মাধ্যম এক্স -এ নিশ্চিত করেছেন, কলম্বিয়ান সন্দেহভাজন নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তিনি বলেন, আমরা খুশি যে সে বেঁচে আছে এবং আইনের আওতায় তার বিচার হবে।

ট্রাম্প শুক্রবারই এই সামরিক হামলার ঘোষণা দিয়েছিলেন। এটি লাতিন আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রে মাদক প্রবাহ রোধে তার নেতৃত্বে পরিচালিত এক নজিরবিহীন সামরিক অভিযানের অংশ বলে দাবি করা হয়েছে।

সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান সাগরে অন্তত ছয়টি নৌযান যার বেশিরভাগই স্পিডবোট মার্কিন হামলার লক্ষ্যবস্তু হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, এসব নৌযানের কিছু ভেনেজুয়েলা থেকে ছেড়েছিল।

ওয়াশিংটনের ভাষ্য, তাদের অভিযান মাদক চোরাচালানে বড় ধাক্কা দিচ্ছে। তবে এখন পর্যন্ত নিহত অন্তত ২৭ জনের কেউ প্রকৃতপক্ষে মাদক পাচারকারী ছিলেন কিনা, তার কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি।

বিশেষজ্ঞদের মতে, এমন সংক্ষিপ্ত বিচারবিহীন হত্যাকাণ্ড অবৈধ, এমনকি যদি তা নিশ্চিত মাদক পাচারকারীদের বিরুদ্ধেও হয়।

ওয়াশিংটন এখনো জানায়নি, অভিযুক্ত সাবমেরিনটি কোন স্থান থেকে যাত্রা করেছিল।

দক্ষিণ আমেরিকার বিশেষ করে কলম্বিয়ার জঙ্গলের গোপন জাহাজঘাটে তৈরি অর্ধ-সাবমারসিবল নৌযান বহু বছর ধরে কোকেন পাচারে ব্যবহৃত হচ্ছে, যা সাধারণত প্রশান্ত মহাসাগর পেরিয়ে মধ্য আমেরিকা বা মেক্সিকোতে পৌঁছায়।

Tags: নিহত ২মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
Previous Post

রোহিত ৮, কোহলি ‘শূন্য’

Next Post

এমপিওভুক্ত শিক্ষকদের ৫ শতাংশ বাড়িভাড়া ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

Next Post
শিক্ষকদের বেতন ও ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

এমপিওভুক্ত শিক্ষকদের ৫ শতাংশ বাড়িভাড়া ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

দুই যুবক রিকশায় বসে একটি পত্রিকা দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশ যাওয়ার ঋণ না পেয়ে মাইক ভাড়া করে যুবকের গালাগালি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT