চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশ যাওয়ার ঋণ না পেয়ে মাইক ভাড়া করে যুবকের গালাগালি

এস কে রাসেল by এস কে রাসেল
12:09 অপরাহ্ন 19, অক্টোবর 2025
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
দুই যুবক রিকশায় বসে একটি পত্রিকা দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিনিধির পাঠানো চিত্র

বিদেশে যেতে ঋণ না পেয়ে ক্ষোভে মাইক ভাড়া করে গালাগালি করেছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার যুবক সারোয়ার হোসেন রাব্বি।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে তিনি মাইক ভাড়া করে বিভিন্ন অশালীন ভাষায় গালাগাল করেন। তা আবার ভিডিও করে নিজেই ফেসবুক আইডিতে পোস্ট করেন। মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে রাব্বি বলেন, গত তিন–চার মাস ধরে সৌদি আরবে যাওয়ার চেষ্টা করেও ১ লাখ টাকা না থাকায় যেতে পারছেন না। বিভিন্ন সমিতির কাছে ঋণের আবেদন করেও সহযোগিতা না পেয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। তার অভিযোগ, এলাকার কিছু লোক সমিতির সদস্যদের কাছে তার সম্পর্কে নেতিবাচক কথা বলে লোন বন্ধ করে দেয়।

রাব্বির ভাষায়, আমার কাছে কেউ ১ টাকা পাবে না, কারও টাকা মেরে খাইনি, কারও ক্ষতি করিনি। তবুও সবাই আমার পথে বাধা দিচ্ছে।

তিনি জানান, এর আগেও এলাকার কিছু মানুষের কারণে দুইবার তার ভিসা নষ্ট হয়েছে। এবারও সৌদি আরবের ভিসা ও মেডিকেলের মেয়াদ ৩০ অক্টোবর শেষ হবে।

রাব্বির দাবি, এসব অবিচারের কারণেই তিনি উত্তেজিত হয়ে মাইক ভাড়া করে (৫০০ টাকায়) কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করেন। ভিডিওতে দেখা যায়, তার সঙ্গে কয়েকজন স্থানীয় যুবকও ছিলেন।

পরে নিজের ফেসবুক পোস্টের ক্যাপশনে তিনি দুঃখ প্রকাশ করে লিখেন, প্রথমেই ক্ষমা চাইছি আমি অনেক খারাপ ভাষায় গালাগাল করেছি। কেন করেছি, সেই কষ্টটা একটু শুনুন।

তিনি জানান, তার এক ছোট ছেলে আছে এবং পরিবারের ভবিষ্যৎ গড়ার জন্য তিনি বিদেশে যেতে চান।

স্থানীয়দের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ রাব্বির ব্যবহারে অপমানিত বোধ করছেন, আবার অনেকে বলছেন, হতাশা আর মানসিক চাপে পড়ে এমন কাজ করেছেন তিনি।

Tags: কিশোরগঞ্জ
Previous Post

এমপিওভুক্ত শিক্ষকদের ৫ শতাংশ বাড়িভাড়া ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

Next Post

আরেকটি গোল্ডেন বুট মেসির

Next Post
মেসি ভাবছেন, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে চিন্তিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আরেকটি গোল্ডেন বুট মেসির

চট্টগ্রাম বন্দরে ট্যারিফ স্থগিতের জন্য আলোচনা সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বন্দরে আরোপিত ট্যারিফ স্থগিত না করলে বন্দর বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT