চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নৃত্যশিল্পী রুদমিলা প্রিয়ন্তীর বই ‘ভরতনাট্যম’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:56 অপরাহ্ন 26, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

রাজধানীর তেজগাঁওয়ে তরুণ নৃত্যশিল্পী রুদমিলা প্রিয়ন্তী চৌধুরীর নৃত্যবিষয়ক নতুন বই ‘ভরতনাট্যম’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে ঢাকার তেজগাঁওয়ে আলোকি কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ‘ভরতনাট্যম’ নামের বইটির মোড়ক উন্মোচন করা হয়।

ভরতনাট্যম নৃত্যের মৌলিক বিষয় নিয়ে ইংরেজি ভাষায় রচিত এই বইটি রুদমিলা প্রিয়ন্তী চৌধুরীর প্রথম গ্রন্থ। এ অনুষ্ঠানে নৃত্যশিল্পী, শিল্প পরিচালক, নৃত্য গবেষক ও সাংস্কৃতিক কর্মী লুবনা মরিয়ম বলেন, বাংলাদেশে একজন তরুণ নৃত্যশিল্পীর ভরতনাট্যমের মৌলিক বিষয় নিয়ে ইংরেজি ভাষায় বই লেখা এটি একটি উল্লেখযোগ্য উদ্যোগ হয়ে থাকবে বাংলাদেশের জন্য।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী, শিল্প পরিচালক, নৃত্য গবেষক ও সাংস্কৃতিক কর্মী লুবনা মরিয়ম,একুশে পদক প্রাপ্ত নৃত্যশিল্পী, অর্থী আহমেদ, হুমায়ুন কন্যা নোভা আহমেদ, নৃত্য শিল্পী ওজিয়া আহমেদ, চিকিৎসক নায়লা খান।

এছাড়াও অনুষ্ঠানে নৃত্যশিল্পী, সংস্কৃতিকর্মী, শিল্পী, লেখক এবং সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা ভরতনাট্যমের মতো শাস্ত্রীয় নৃত্যধারার চর্চা, গবেষণা ও জ্ঞানচর্চায় বইটির ভূমিকা নিয়ে কথা বলেন। ইংরেজি ভাষায় নৃত্যের মৌলিক বিষয় উপস্থাপনের মাধ্যমে দেশ-বিদেশের পাঠকদের কাছে ভরতনাট্যম সম্পর্কে জানার সুযোগ তৈরি হবে বলেও তারা উল্লেখ করেন।

রুদমিলা প্রিয়ন্তী চৌধুরী গত ১২ বছর ধরে ভরতনাট্যম নৃত্যশিল্পী হিসেবে কাজ করছেন। নৃত্যের পাশাপাশি তিনি এ বিষয়ে জ্ঞানচর্চা ও গবেষণায়ও যুক্ত রয়েছেন। ২০২২ সালে তিনি কোলপতোরু থেকে নৃত্য ওপর ডিপ্লোমা সম্পন্ন করেন।

ভরতনাট্যমের মৌলিক বিষয়গুলোকে সহজভাবে উপস্থাপনের লক্ষ্যেই বইটি রচনা করেছেন বলে জানান রুদমিলা প্রিয়ন্তী চৌধুরী। তার এই উদ্যোগ নৃত্যশিক্ষার্থী, শিল্পী ও ভরতনাট্যম সম্পর্কে আগ্রহী পাঠকদের জন্য সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

তিনি আরও বলেন, আমার প্রথম বই প্রকাশ করতে পারলাম অবশেষে। সবমিলিয়ে মিলিয়ে অনুভূতি দারুণ আমার। এই জার্নিতে আমার বেশ কয়েকটি সিনিয়র আমাকে দারুণ ভাবে সহযোগিতা করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বিশেষ করে চিকিৎসক ও নৃত্যশিল্পী নায়লা খান আমাকে অনেক সহযোগীতা করেছেন তাঁকেও কৃতজ্ঞতা জানাতে চাই।

‘কল্পতরু’তে বেশিরভাগ শিক্ষার্থী ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট। সেই ভাবনা থেকে ‘ভরতনাট্যম’ বইটি ইংলিশ প্রকাশ করার পরিকল্পনা করি। শিগগিরই বাংলা ভাষায় প্রকাশ করার পরিকল্পনা আছে বইটি। রকমারি ডটকম এবং যাত্রা ফেসবুকে বইটি কিনতে পারবেন কেউ চাইলে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা রুদমিলা প্রিয়ন্তী চৌধুরীর এই উদ্যোগকে স্বাগত জানান এবং তার ভবিষ্যৎ নৃত্যচর্চা ও লেখালেখির জন্য শুভকামনা জানান।

Tags: তরুণ নৃত্যশিল্পীনৃত্যশিল্পীপ্রথম বইয়ের মোড়ক উন্মোচনভরতনাট্যমরুদমিলা প্রিয়ন্তী চৌধুরী
Previous Post

মাঠ ছেড়ে যাওয়া এমবাপের সবশেষ পরিস্থিতি জানার অপেক্ষায় ফ্রান্স-রিয়াল

Next Post

আন্তর্জাতিক ক্রিকেটকে কবে বিদায় বলবেন, জানালেন কোহলি

Next Post

আন্তর্জাতিক ক্রিকেটকে কবে বিদায় বলবেন, জানালেন কোহলি

আলোচনায় হাশমির ‘গানমাস্টার জি৯’, ফিরছে পুরোনো সেই জুটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT