চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক ক্রিকেটকে কবে বিদায় বলবেন, জানালেন কোহলি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:08 অপরাহ্ন 26, সেপ্টেম্বর 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি ও টেস্টকে ইতিমধ্যে বিদায় বলে দিয়েছেন বিরাট কোহলি। ভারতের জার্সিতে কেবল ওয়ানডেটাই খেলছেন কিংবদন্তি। এবার জানালেন, কবে বিদায় জানাবেন একদিনের ফরম্যাটকেও। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ এবং এরপরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি।

সম্প্রতি জিওস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবসরের পরিকল্পনা স্পষ্ট করেছেন কোহলি। তার মতে, সাউথ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে গড়াতে চলা ২০২৭ বিশ্বকাপ শরীর ও মনের জন্য বড় পরীক্ষা হবে। তবে সেই চ্যালেঞ্জই তাকে শেষবারের মতো ভারতের হয়ে সর্বস্ব উজাড় করে দেওয়ার অনুপ্রেরণা দিচ্ছে।

বলেছেন, ‘এবার খেলা হবে বিদেশের মাটিতে, যা শরীর ও মনের ওপর বড় ধরনের ধকল ফেলে। ভারতের হয়ে এটাই আমার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। আর সেটাই এখন আমার মূল অনুপ্রেরণা, নিজের সবটুকু নিংড়ে দিয়ে মাঠে শেষ চেষ্টাটা করে আসা।’

৫০ ওভারের বিশ্বকাপের শারীরিক ও মানসিক চাপের কথাও তুলে ধরেছেন কোহলি। তার মতে, ওয়ানডে ম্যাচে একজন ক্রিকেটারকে বিপুল পরিমাণ শক্তি ব্যয় করতে হয়। বলেছেন, ‘৫০ ওভারের বিশ্বকাপের তীব্রতা ও প্রতিযোগিতা অন্য যেকোনো কিছুর চেয়ে অনেক বেশি। কারণ আজকাল প্রায় ১০টি ম্যাচেই টি-টুয়েন্টির মতো উচ্চমাত্রার তীব্রতা ধরে রেখে খেলতে হয়। সহজ কথায়, আপনি একদিনেই প্রায় আড়াইটা টি-টুয়েন্টি ম্যাচের সমান ক্রিকেট খেলছেন। আর বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে টানা ১০টি ম্যাচে সেই একই তীব্রতা ও শক্তির মান ধরে রাখা আসলেই বড় চ্যালেঞ্জের ব্যাপার।’

২০০৮ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেকের পর ২০১১ সালে প্রথমবার বিশ্বকাপের মঞ্চে নামেন কোহলি। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি দিয়ে শুরু হয় তার বিশ্বকাপ যাত্রা। শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে ৪৯ বলে ৩৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। গৌতম গম্ভীরের সঙ্গে তৃতীয় উইকেটে তার ৮৩ রানের জুটি ভারতের জয়ে ভূমিকা রাখে। দীর্ঘ ২৮ বছর পর সেবার বিশ্বকাপ জেতে ভারত।

২০১৫ বিশ্বকাপেও পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি দিয়ে টুর্নামেন্ট শুরু করেন কোহলি। তবে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নেয় ভারত। ২০১৯ সালে ইংল্যান্ড ও ওয়েলসে গড়ানো বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেন কোহলি। সেমিফাইনালে ওঠার পথে তিনি টানা পাঁচ ম্যাচে হাফসেঞ্চুরি করেন। কিন্তু শেষ চারে নিউজিল্যান্ডের কাছে হেরে ভারতের বিশ্বকাপ অভিযান শেষ হয়।

২০২১ সালের ডিসেম্বরে ওয়ানডে অধিনায়কত্ব হারানোর পর ২০২৩ বিশ্বকাপে রোহিত শর্মার নেতৃত্বে খেলেন কোহলি। সেবার ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত। ৯৫.৬২ গড়ে ৭৬৫ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক হন তিনি। আসরে তার ব্যাট থেকে আসে তিনটি সেঞ্চুরি ও ছয়টি হাফসেঞ্চুরি। তবে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় ভারতের।

২০২৪ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-টুয়েন্টি থেকে অবসর নেন কোহলি। এরপর ২০২৫ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকেও বিদায় নেন তিনি। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও আইপিএলে তার পথচলা অব্যাহত থাকবে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলে যেতে চান এই তারকা ক্রিকেটার।

Tags: অবসরওয়ানডেকোহলিভারতলিড স্পোর্টস
Previous Post

নৃত্যশিল্পী রুদমিলা প্রিয়ন্তীর বই ‘ভরতনাট্যম’

Next Post

আলোচনায় হাশমির ‘গানমাস্টার জি৯’, ফিরছে পুরোনো সেই জুটি

Next Post

আলোচনায় হাশমির ‘গানমাস্টার জি৯’, ফিরছে পুরোনো সেই জুটি

জাসদের প্রধান কার্যালয়ের সামনে থেকে আওয়ামী লীগের অর্ধ শতাধিক নেতা-কর্মীকে আটক করেছে ডিএমপি

জাসদ কার্যালয়ে অভিযানে ২শ’র বেশি আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT