চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় প্রকাশিত সকল সায়েন্স ফিকশন বইয়ের মোড়ক একসাথে উন্মোচন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:55 অপরাহ্ন 24, ফেব্রুয়ারি 2024
in শিল্প সাহিত্য
A A
বইমেলায় প্রকাশিত সকল সায়েন্স ফিকশন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবারের ন্যায় অমর একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের মোড়ক উন্মোচন মঞ্চে হয়ে গেল অমর একুশে বইমেলা-২০২৪-এ প্রকাশিত সকল সায়েন্স ফিকশন বইয়ের একত্রে মোড়ক উন্মোচন অনুষ্ঠান।

আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল।

প্রধান অতিথির বক্তব্যে ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, আমি খুবই খুশি হয়েছি সায়েন্স ফিকশন সোসাইটি এই ধরনের আয়োজন প্রতিবছর করে থাকে। সায়েন্স ফিকশন বই পড়লে বাচ্চাদের বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়বে। সরকারও বিজ্ঞান শিক্ষার উপরে গুরুত্ব দিচ্ছে। তাই আমার মনে হয় এধরণের আয়োজন আরও বেশি বেশি হওয়া দরকার।

বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটির সভাপতি বহুমাত্রিক লেখক মোশতাক আহমেদের সভাপতিত্বে মোড়ক উন্মোচন উৎসবে অংশ নেন সায়েন্স ফিকশন লেখক দীপু মাহমুদ, মোস্তফা কামাল, মিজানুর রহমান কল্লোল, মুহাম্মদ মনিরুল হুদা, কমলেশ রায়, ইউনূস আহমেদ, বদরুল আলম, বিশ্বজিৎ দাস, আসমা উল হুসনা সঞ্চিতা, সাইফ ইমন, ইফতেখার শিবলী খোন্দকার মেহেদী হাসান, সরকার হুমায়ূন সহ সায়েন্স ফিকশন লেখক ও কয়েক শতাধিক পাঠক।

সভাপতির বক্তব্যে লেখক মোশতাক আহমেদ সব লেখকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সায়েন্স ফিকশন সোসাইটি বিজ্ঞান জনপ্রিয়করণে কাজ করে। আমরা আমাদের সায়েন্স ফিকশন সাহিত্যকে বিশ্বদরবারে নিয়ে যেতে চাই।

যেসকল বইয়ের মোড়ক উন্মোচন করা হয়:

জ্ঞানকোষ থেকে প্রকাশিত ড. মুহম্মদ জাফর ইকবালের জিটুৎসি, অনিন্দ্য থেকে প্রকাশিত মোশতাক আহমেদের দি ওল্ড ওয়ার্ল্ড, সময় থেকে প্রকাশিত দীপু মাহমুদের ট্র্যাপডোর, বিশ্বজিৎ দাসের নাবা, মায়িশা ফারজানার এনট্রিপি, রুশদী শামসের অদ্ভুত যন্ত্ররা সব, ভাষাতরী থেকে প্রকাশিত ইউনূস আহমেদের দ্য অ্যাডভেঞ্চার অভ প্লানেটস, আহমেদ পাবলিশিং হাউজ থেকে প্রকাশিত বদরুল আলমের বিস্ময় বালক সে, কথাপ্রকাশ থেকে প্রকাশিত মুহাম্মদ মনিরুল হুদার লিওনা, আসিফ মেহ্দীর অদ্রির অভিযান, চিলকোঠা পাবলিকেশন থেকে প্রকাশিত আসমা উল হুসনা সঞ্চিতার সেটেলমেন্ট ৩৭, সম্প্রীতি প্রকাশ থেকে প্রকাশিত দিলরুবা নীলার তিনুদের রোবট টিচার, বুনন থেকে প্রকাশিত সরকার হুমায়ূনের রোবট যুদ্ধ, পাঞ্জেরী থেকে প্রকাশিত কমলেশ রায়ের মানুষখানা, অবসর প্রকাশনা থেকে প্রকাশিত খোন্দকার মেহেদী হাসানের অন্যজগৎ, অনুপম প্রকাশনী থেকে প্রকাশিত সাইফ ইমনের ওমেগা বিস্ফোরণ।

Tags: অমর একুশে বইমেলা ২০২৪ড. মুহম্মদ জাফর ইকবালমোড়ক উন্মোচনসায়েন্স ফিকশন
Previous Post

মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

Next Post

সিঙ্গাপুরে অস্ত্রোপচারের পরে সুস্থ আছেন সাবিনা ইয়াসমিন

Next Post
সাবিনা ইয়াসমিনের ছবি, চ্যানেল আই অনলাইন সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

সিঙ্গাপুরে অস্ত্রোপচারের পরে সুস্থ আছেন সাবিনা ইয়াসমিন

দুর্ঘটনাস্থলে লোকজন ও ট্রেনের ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত ট্রেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা হেলপার নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT