সিঙ্গাপুরে চিকিৎসাধীন উপমহাদেশের প্রখ্যাত শিল্পী সাবিনা ইয়াসমিন। তিনি তাঁকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়াতে দেশবাসীকে অনুরোধ জানিয়েছেন। চ্যানেল আইয়ের মাধ্যমে তিনি জানিয়েছেন, নিয়মিত চেকআপের সময় তাঁর দাঁতে ছোট একটি অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসা শেষে শিগগিরই দেশে ফেরার আশা প্রকাশ করেছেন তিনি।







