চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলোচনার মাধ্যমে ভারতের সঙ্গে অমিমাংসীত সমস্যার সমাধান হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:55 পূর্বাহ্ন 06, সেপ্টেম্বর 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতকে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হিসাবে বর্ণনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবেশী দুই দেশের মধ্যে বিদ্যমান সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

প্রধানমন্ত্রীর সম্মানে ভারতে বাংলাদেশের হাইকমিশনার আয়োজিত সংবর্ধনা কাম নৈশভোজ অনুষ্ঠানে ভারতীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে শেখ হাসিনা এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম পরে বিষয়টি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রীকে উদ্বৃত করে প্রেস সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, ভারত বাংলাদেশের বৃহত্তম প্রতিবেশী ও বন্ধু দেশ এবং বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক রয়েছে।

তিনি আরো বলেন, রাজনৈতিক কারণে বাংলাদেশের সঙ্গে ভারতের আলাদা সম্পর্ক রয়েছে। কারণ ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালে ভারত সম্পূর্ণরূপে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল।

তিনি আরো বলেন, ‘আমাদের সমস্যা থাকতে পারে কিন্তু আলোচনার মাধ্যমে যে কোন সমস্যারই সমাধান করা যায়।

প্রধানমন্ত্রী আজ সকালে ৪ দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে যান।

Tags: প্রধানমন্ত্রী শেখ হাসিনাবাংলাদেশভারত
Previous Post

মেসি-নেইমার-এমবাপেকে বেঞ্চে বসিয়ে রাখার বার্তা

Next Post

৭ দফা দাবিতে রাঙ্গামাটিতে হরতাল

Next Post
রাঙ্গামাটিতে হরতালের প্রতিবাদে কিছু মানুষ রাস্তার ওপর বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ দফা দাবিতে রাঙ্গামাটিতে হরতাল

নাদাল ইউএস ওপেন থেকে বিদায় জানাচ্ছেন, দর্শকদের অভিবাদন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউএস ওপেন থেকে নাদালের অপ্রত্যাশিত বিদায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT