চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউএস ওপেন থেকে নাদালের অপ্রত্যাশিত বিদায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:07 পূর্বাহ্ন 06, সেপ্টেম্বর 2022
in - সেমি লিড, অন্যান্য খেলা, স্পোর্টস
A A
নাদাল ইউএস ওপেন থেকে বিদায় জানাচ্ছেন, দর্শকদের অভিবাদন. Channel i News - চ্যানেল আই নিউজ

২২ বারের গ্র্যান্ড স্লাম জয়ী রাফায়েল নাদাল ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে হেরে অপ্রত্যাশিতভাবে বিদায় নিয়েছেন। র‍্যাঙ্কিংয়ের ২৬তম স্থানে থাকা যুক্তরাষ্ট্রের ফ্রান্সিস টিয়াফোর কাছে পরাজিত হয়ে থেমে গেল স্প্যানিশ তারকার এবারের মিশন।

সোমবার ফ্ল্যাশিং মিডোর আর্থার অ্যাশে স্টেডিয়ামে ২৪ বর্ষী টিয়াফোর কাছে প্রথম সেটে ৬-৪ ব্যবধানে হারেন নাদাল। দ্বিতীয় সেটে ৬-৪ ব্যবধানে জিতে ঘুরে দাঁড়ালেও তৃতীয় সেটে একই ব্যবধানে হেরে বসেন। শেষ সেটটি ৬-৩ ব্যবধানে জিতে বড় অঘটনের জন্ম দেন টিয়াফো।

৩ ঘণ্টা ৩১ মিনিটের লড়াইয়ের পর হারের জন্য কোনো অজুহাত দাঁড় করাতে চাননি নাদাল। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি অজুহাত খুঁজে বের করতে পারি। আমার জন্য এটা সহজ। আমার প্রতিপক্ষ সেরা খেলোয়াড় ছিল। আমি একটি খারাপ ম্যাচ খেলেছি এবং সে একটি ভালো ম্যাচ খেলেছে।

‘আক্ষেপ করতে পারি। অনেক অভিযোগ করতে পারি। তাতে সব বদলে যাবে তা আমি মনে করি না। এটা আমার ক্যারিয়ারের অংশ। অনেক সময় সঠিক পথে গেছে। অজুহাত খুঁজে পাচ্ছি না। নিজের যথেষ্ট সমালোচনা করা দরকার। এটিই উন্নতির একমাত্র উপায়।’

‘আমি দীর্ঘ সময় ধরে সেরাটা ধরে রাখতে পারিনি। আমি আমার গতি যথেষ্ট দ্রুত ছিল না। সে খুব দ্রুত অনেকবার বল নিতে পেরেছিল। ফলে আমি তাকে পিছনে ফেলতে পারিনি।’

‘টেনিসে আপনাকে খুব দ্রুতগতির এবং খুব অল্প বয়সী হতে হবে। আমি আর সেই অবস্থানে নেই। আমার শটগুলো আরও ভালো হওয়া দরকার। কোনোভাবেই আমার শটের মান যথেষ্ট ভালো ছিল না, দুর্বল ছিল। আজ আমাকে বলতে হবে, আমি তার বিরুদ্ধে নিজেকে ভালোভাবে প্রস্তুত করতে পারিনি। আজ বিকালে আমি কিছুই করতে পারিনি।’

নাদালের মতো বড় তারকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়ায় বেশ উচ্ছ্বাসিত ফ্রান্সিস টিয়াফো। সিয়েরা লিওনের বংশোদ্ভূত এই খেলোয়াড়ের বাবা ওয়াশিংটন ডিসির জুনিয়র টেনিস চ্যাম্পিয়নস সেন্টারে একজন কাস্টডিয়ান হিসাবে কাজ করতেন। শৈশবে সেখানেই টিয়াফোর টেনিসে হাতেখড়ি হয়।

টিয়াফো বলেন, ‘যখন আমি প্রথম দৃশ্যপটে আসি, তখন আমার মনে হচ্ছিল যে অনেক মানুষ আমার কাছে কম প্রত্যাশা করেছিল। আমি মানসিকভাবে এমন কিছুর জন্য প্রস্তুত ছিলাম না। তবে গত কয়েক বছরে আমি নিজের উন্নতি ঘটাতে করতে সক্ষম হয়েছি। আমি আমার মাথা নিচু করে রেখেছি এবং আমি জীবনে যে অবস্থানে আছি, তাতে আমি খুশি।’

Tags: ইউএস ওপেননাদাললিড স্পোর্টস
Previous Post

৭ দফা দাবিতে রাঙ্গামাটিতে হরতাল

Next Post

করোনায় একদিনে মৃত্যু হাজারের কম

Next Post
স্বাস্থ্যকর্মী করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় একদিনে মৃত্যু হাজারের কম

চীনে ভূমিকম্পে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার কাজ চালাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনে ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা বেড়ে অর্ধশতাধিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT