চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুকিং ফি জমা দিয়েও ঢাবির মিলনায়তন পেল না বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:54 অপরাহ্ন 13, ডিসেম্বর 2023
in - সেমি লিড, শিক্ষা
A A
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো ও ভবনের ছবি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর.সি মজুমদার মিলনায়তনে আলোচনা সভার জন্য বুকিং ফি জমা দিয়েও পরে অনুমতি পাওয়া যায়নি বলে অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।

বুধবার ১৩ ডিসেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের এই সংগঠন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক কর্তৃক ‘জাতীয় শিক্ষাক্রম ২০২১: আমরা কেন উদ্বিগ্ন’ এই শিরোনামে আজ ১৩ ডিসেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর.সি. মজুমদার মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করেছিল। নিয়মানুসারে অনুষ্ঠানের শিরোনাম, আলোচকবৃন্দের নামসহ কলা অনুষদের ডিন বরাবর আবেদন করে এবং ব্যাংকে নির্ধারিত বুকিং ফি জমা দিয়েই আলোচনা অনুষ্ঠানের অনুমতি নেওয়া হয়।

‘দুঃখজনকভাবে অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে (১টা ৪৮ মিনিটে) কলা অনুষদের ডিন আয়োজকদের ফোনে জানান আলোচনা সভার অনুমতি বাতিল করা হয়েছে। কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, বিশেষ জায়গা থেকে ফোনে বলা হয়েছে যেন মিলনায়তন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ককে ব্যবহার করতে দেওয়া না হয়। তিনি দুঃখপ্রকাশ করে অনুষ্ঠানটি অন্যত্র করতে বলেন’, বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক মনে করে, এ ধরনের একটি জননীতি প্রণয়নে সকলের অংশীদারিত্ব নিশ্চিত করার লক্ষ্যে উন্মুক্ত আলোচনা বাঞ্ছনীয় এবং তা গণতান্ত্রিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। নাগরিক, অভিভাবক এবং সর্বোপরি শিক্ষক হিসেবে দেশের শিক্ষা কার্যক্রমের রূপরেখা সম্পর্কে অভিমত প্রকাশের পরিসর তৈরী করা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পেশাগত দায়িত্ব বলে আমরা বিশ্বাস করি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ জায়গা থেকে ফোন পাওয়ার পরিপ্রেক্ষিতে এই আলোচনা অনুষ্ঠান হতে না দেওয়া বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা, মূল চেতনা ও সর্বোপরি ১৯৭৩ এর অধ্যাদেশের পরিপন্থী। এ ধরনের একটি নায্য পর্যালোচনা সভাকে পণ্ড করা মতপ্রকাশের সাংবিধানিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই নতজানু ভূমিকার প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করছে। এছাড়া শিক্ষাক্রম নিয়ে যারা অভিমত প্রকাশ করছেন দেশের বিভিন্ন স্থানে তাদের হয়রানি ও তাদের ওপর পরিচালিত নিবর্তনমূলক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। একইসাথে, অনতিবিলম্বে এ সূত্রে গ্রেফতারকৃত সকল অভিভাবক ও শিক্ষকের মুক্তির দাবি করছে।

Tags: ঢাকা বিশ্ববিদযালয়ঢাবিশিক্ষক নেটওয়ার্ক
Previous Post

কুমিল্লা সিটি মেয়রের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Next Post

আইবিএফবি’র  উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন ড. আবদুল মজিদ

Next Post
ড. আবদুল মজিদ আইবিএফবি’র উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইবিএফবি’র  উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন ড. আবদুল মজিদ

ওবায়দুল কাদের নির্বাচনী জোটের বিষয়ে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপা জোট থেকে নির্বাচন করতে চায়: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT