জাতীয় পার্টি জোটে থেকে নির্বাচন করতে চায় বলে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, আওয়ামী লীগ ১৭ই ডিসেম্বরের মধ্যে বিষয়টি নিয়ে পরিষ্কার হতে চায়। তবে বিষয়টি অস্বীকার করে জাতীয় পাটির মহাসচিব বলেছেন, এখন জোট থেকে নির্বাচনে যাওয়ার ইচ্ছে বা সুযোগ কোনটিই তাদের নেই।







