চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিকিৎসা অবহেলায় ছাত্রের মৃত্যুর অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মামলা

আবুসালেহ ফাত্তাহ by আবুসালেহ ফাত্তাহ
12:35 অপরাহ্ন 23, অক্টোবর 2022
in জনপদ, রাজশাহী, শিক্ষা
A A
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রবেশদ্বার, লাল ইটের গেট ও গেটের পাশে সবুজ গাছপালা।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থী এমজিএম শাহরিয়ারের চিকিৎসায় অবহেলা ও বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের আহত করার ঘটনায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন৷

শনিবার (২২ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম বিবাদী হয়ে রাজশাহী নগরীর রাজপাড়া থানায় মামলার এই আবেদন করেন৷ রাতে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন৷

অভিযোগ পত্রে উল্লেখ করা হয়, গত ১৯ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার শহীদ হবিবুর রহমান হলের তৃতীয় তলার ছাদ থেকে নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। এমতাবস্থায় তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হলে কোনো প্রকার চিকিৎসা না দিয়ে চিকিৎসক শাহরিয়ারকে আইসিইউতে না নিয়ে ৮ নম্বর ওয়ার্ডে পাঠান। ৮ নম্বর ওয়ার্ডে গিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অনেক ডাকাডাকির পর চিকিৎসক ও নার্স আহত শাহরিয়ারের কাছে আসেন এবং নানা অযুহাতে চিকিৎসা দিতে কালক্ষেপণ করতে থাকেন। ফলে সেখানেই বিনা চিকিৎসায় শাহরিয়ার মৃত্যুবরণ করে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, চিকিৎসকরা সঠিক সময়ে চিকিৎসা শুরু করলে শাহরিয়ারের বাঁচার সম্ভাবনা ছিল বলে ছাত্রদের বিশ্বাস। শাহরিয়ারের মৃত্যুর বিষয়টি ছড়িয়ে পড়লে তার সহপাঠী ও বন্ধুরা রামেক হাসপাতালে পৌঁছায় এবং কর্তব্যে অবহেলাজনিত মৃত্যুকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে এক করুণ শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়। ফলে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করতে থাকে। সেই সময় ৮ নম্বর ওয়ার্ড ও তার আশপাশের ওয়ার্ডের চিকিৎসক, ইন্টার্ন, নার্স-ব্রাদার, আনসার ও তাদের উশৃঙ্খল সহযোগিরা ন্যাক্কারজনকভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরুদ্ধ করে লাঠি ও শল্যচিকিৎসায় ব্যবহৃত ধারালো যন্ত্রপাতি দিয়ে হামলা চালায়।

অভিযোগে বলা হয়, এতে আনুমানিক শতাধিক শিক্ষার্থীকে গুরুতরভাবে আহত করে। আহত শিক্ষার্থীদের অনেককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্র, বারিন্দ মেডিকেলসহ রাজশাহীর অন্যান্য বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।

এর আগে, গত বুধবার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের বারান্দা থেকে পড়ে গুরুতর আহত হন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী এম জি এম শাহরিয়ার। আহতাবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে হাসপাতালে চিকিৎসা দিতে কালক্ষেপণ করার অভিযোগ তোলেন রাবি শিক্ষার্থীরা। পরবর্তীতে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক, ওয়ার্ড বয় ও আনসাররা শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে৷ একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন৷ এতে রাবির বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন৷

Tags: ছাত্রের মৃত্যুরাজশাহী বিশ্ববিদ্যালয়
Previous Post

লিজ ট্রাসের উত্তরসূরী কে হবেন?

Next Post

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি: লিভ টু আপিল শুনানি পেছাল

Next Post
বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবন, ঢাকার প্রধান আদালত ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি: লিভ টু আপিল শুনানি পেছাল

সৈয়দ আবুল মকসুদ

বিরোধী পক্ষের জন্যও মানবিক ছিলেন সৈয়দ আবুল মকসুদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT