চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিরোধী পক্ষের জন্যও মানবিক ছিলেন সৈয়দ আবুল মকসুদ

আহসান কামরুল by আহসান কামরুল
12:53 অপরাহ্ন 23, অক্টোবর 2022
in মতামত, শিল্প সাহিত্য
A A
সৈয়দ আবুল মকসুদ

সৈয়দ আবুল মকসুদ

দেশের প্রগতিশীল আন্দোলনের পক্ষে লেখালেখির পাশাপাশি স্বশরীরেও মাঠে থেকে আজীবন লড়াই করে গেছেন লেখক, গবেষক সৈয়দ আবুল মকসুদ। তবে বিরোধী মতাদর্শের কারও প্রতি অবিচার করা হলে এর বিরুদ্ধেও কথা বলেছেন তিনি। এমনকি বিরোধীদের ওপর অবিচার করাও সেক্যুলারিজম নয় বলে চ্যানেল আই অনলাইনকে দেওয়া এক সাক্ষাতকারে অভিমত ব্যক্ত করেছিলেন সৈয়দ আবুল মকসুদ।

২০১৮ সালের জানুয়ারির প্রথম সপ্তাহ। চিরচেনা সেই শ্বেতশুভ্র পোশাকে চ্যানেল আইয়ে এসেছিলেন সৈয়দ আবুল মকসুদ। সেসময় কথা হয় গুণী এই লেখক ও গবেষকের সঙ্গে। সমসাময়িক রাজনীতি, প্রতিবেশি দেশের সাথে সংকট এবং বৈশ্বিক প্রেক্ষাপট নিয়ে ওনার মতামত ও চিন্তাভাবনা বোঝার চেষ্টা করি। সেসময় জাতীয় প্রেসক্লাবের সামনে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা প্রচণ্ড শীতের মধ্যেও বেতনের দাবিতে আন্দোলনরত ছিলেন। সেই বিষয় নিয়ে তার সুচিন্তিত মতামত জানতে দৃষ্টি আকর্ষণ করি।

এ বিষয়ে তিনি সেসময় বলেছিলেন: এই শিক্ষকরা ধর্ম শিক্ষা দেন বলে তাদের পক্ষে কথা বলা যাবে না, এমন ধারণা ঠিক নয়। তারা যদি শিশুদের সাম্প্রদায়িক শিক্ষা দেন তাহলে তার বিরুদ্ধে যেমন কথা বলতে হবে, তেমনই সরকারি রেজিস্ট্রেশনের পরও দীর্ঘদিন ধরে তাদের বেতন পাওয়ার বিষয়েও আমাদের কথা বলতে হবে। অপছন্দের কেউ যদি অমানবিকতার শিকার হন তাহলে তার পক্ষে কথা বলার নামই সেক্যুলারিজম। কিন্তু আমাদের বামপন্থীরা বিষয়টি বুঝতে না পারায় তারা একা একা হাঁটছে।সৈয়দ আবুল মকসুদ আলোচনা সভায় বক্তা ও অতিথির সঙ্গে উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

একপর্যায়ে ভারতের আসামের উদাহরণ দিয়ে সৈয়দ আবুল মকসুদ বলেছিলেন: সেখানে যা চলছে এটা তো সাম্প্রদায়িকতার চরম রূপ। বাংলাদেশ কিংবা অন্য কোন অঞ্চল থেকে হিন্দুরা আশ্রয় চাইলে তাদেরকে আশ্রয় দেয়া হবে, অথচ অন্য ধর্মাবলম্বী বিশেষ করে যেসব মুসলমান ৫০ এর দশক থেকে সেখানে বসবাস করে আসছেন, তাদেরকে বের করে দেওয়া হবে– এটা তো হতে পারে না। হিন্দুদের গ্রহণ করে মুসলমানদের তাড়িয়ে দেওয়ার মানসিকতা অমানবিক।

‘এখন আমরা যারা সেক্যুলারিজমের কথা বলি তারাও যদি ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবং আসাম সরকারের মতো কথা বলি, পছন্দের লোক হলে এক রকমের কথা আর অপছন্দের কেউ অমানবিকতার শিকার হলে যদি আমরা চুপ থাকি তাহলে বিজেপি এবং আমাদের মধ্যে পার্থক্য কোথায়? সবার বিষয়ে ন্যায়সঙ্গত কথা বলার নামই তো সেক্যুলারিজম। কিন্তু আমাদের বামপন্থীরা সেটা বুঝতে পারছে না’, বলে উল্লেখ করেছিলেন সৈয়দ আবুল মকসুদ।

‘সরকার একসময় এসব প্রতিষ্ঠানকে মাদ্রাসা শিক্ষাবোর্ডের রেজিস্ট্রেশন দিয়েছে। রেজিস্ট্রেশন দিয়ে এভাবে বছরের পর বছর বেতন না দেওয়া তো অমানবিক। এসব অমানবিক ঘটনায় সকলকে সোচ্চার হতে হবে। তাদের কারিকুলাম বা অন্য কোন বিষয়ে যদি সমস্যা থাকে তাহলে সেগুলো সমাধান করতে হবে। বেতন না দিয়ে এভাবে দায়সারা মনোভাব দেখানো সমাধান হতে পারে না।’

 

রোহিঙ্গা সংকটের যেহেতু সেসময় দগদগে ছিল, সেই বিষয়েও তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। এই সংকট সমাধানে বাংলাদেশের পোড় খাওয়া নেতৃত্বের অভাবকে দায়ী করে তিনি বলেছিলেন: এসব বিষয়ে সফলতার জন্য দক্ষ নেতৃত্বের প্রয়োজন। যাবতীয় সংকট দেখা এবং সেই সংকট মোকাবেলা করে নেতৃত্বের পর্যায়ে আসা লোকজন আমাদের খুবই কম। এ কারণে মিয়ানমারের পর ভারত আমাদের চাপে রাখার জন্য আসামকে উত্তপ্ত করছে। তারপরেও যতো দ্রুত সম্ভব রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠিয়ে আসাম পরিস্থিতিও সফলতার সঙ্গে মোকাবেলা করতে হবে।সৈয়দ আবুল মকসুদ এর স্মরণে মানবিক বার্তা প্রদান করেন বক্তারা।. Channel i News - চ্যানেল আই নিউজ

সৈয়দ আবুল মকসুদ বিশেষ করে কলাম লেখক হিসেবে তিনি সমাজের যাবতীয় অনিয়মের কঠোর সমালোচনা করতেন। ‘বাঘা তেঁতুল’ নামের মধ্যেই সেটা আঁচ করা যায়। এজন্য ক্ষমতাসীনদের বিরাগভাজন হওয়ার বিষয়কে তিনি পরোয়া করতেন না। এমনকি সরকারি বার্তা সংস্থা বাসস-এ থেকেও বিএনপি-জামায়াত আমলে সরকারি সিদ্ধান্ত এবং কর্মকাণ্ডের বিরোধিতা করে কলাম লিখেছেন তিনি। সেজন্য চাকরি ছাড়তেও দ্বিধাবোধ করেননি। তবে শুধু নিজের পক্ষের লোকজনের জন্যই যে লিখতেন বা বলতেন তা নয়, বরং বিরোধী মতাদর্শের মানুষদের সাথে অমানবিকতা হলে সে বিষয়েও সোচ্চার ছিলেন সৈয়দ আবুল মকসুদ। ৭৫ বছর বয়সে ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন তিনি।

গুণী সাংবাদিক, কলামিস্ট, প্রাবন্ধিক, লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদের জন্মদিনে (২৩ অক্টোবর) সবার প্রতি মানবিকতাবোধের শিক্ষাই হোক আমাদের পাথেয়।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Tags: সৈয়দ আবুল মকসুদ
Previous Post

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি: লিভ টু আপিল শুনানি পেছাল

Next Post

ফোন থেকে সব প্রমাণ মুছে ফেলার চেষ্টা করেছিলেন জ্যাকুলিন

Next Post
জ্যাকুলিন হাসছেন, ক্যামেরার জন্য পোজ দিচ্ছেন, সুন্দর ও প্রাণবন্ত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফোন থেকে সব প্রমাণ মুছে ফেলার চেষ্টা করেছিলেন জ্যাকুলিন

শ্রীলঙ্কার ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপার টুয়েলভে সুপারসনিক শুরু শ্রীলঙ্কার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT