চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এইচএসসি পরীক্ষায় সেরা অর্জনকারীদের সম্মাননা জানাল ইউসিবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:05 অপরাহ্ন 22, ডিসেম্বর 2023
in শিক্ষা
A A
উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের সম্মাননা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জনকারীদের কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ‘এইচএসসি ২০২৩ হাই অ্যাচিভার্স অ্যাওয়ার্ড সেরেমনি’র আয়োজন করে শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি)। গুলশানে আয়োজিত এই অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও মেডেল দেওয়া হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থী, তাদের অভিভাবক ও সম্মানিত অতিথিদের অভ্যর্থনা জানান ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের প্রেসিডেন্ট ও প্রভোস্ট প্রফেসর হিউ গিল এবং চিফ অপারেটিং অফিসার (সিওও) অমিত প্রসাদ।

আয়োজনে মোট ১১৮ জন শিক্ষার্থীর হাতে অনুষ্ঠানে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। অংশগ্রহণকারী মেধাবী শিক্ষার্থীরা বিশিষ্ট ব্যক্তিত্বদের কাছ থেকে ক্যারিয়ারের দিকনির্দেশনা গ্রহণের সুযোগ পান। পাশাপাশি তারা ইউসিবি’র মাধ্যমে এমসিডি প্রোগ্রাম, চেস – এলএসই পাথওয়ে-সহ দেশে বসেই বিদেশে উচ্চশিক্ষার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন, যা তাদের নিজ পছন্দ অনুসারে ক্যারিয়ার গঠনের পথে এগিয়ে যেতে আত্মবিশ্বাসী করে তোলে।

ইউসিবি’র প্রেসিডেন্ট ও প্রভোস্ট প্রফেসর হিউ গিল বলেন, “কেবল কঠোর পরিশ্রমের মাধ্যমেই এমন দারুণ ফলাফল অর্জন করা সম্ভব, আর আমি প্রত্যেক শিক্ষার্থীকে অভিনন্দন জানাতে চাই। কিন্তু আপনাদের সামনে আরও অনেক দূর পথ এগিয়ে যেতে হবে। এক্ষেত্রে যদি কারও লন্ডন স্কুল অব ইকোনোমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সে পড়ার লক্ষ্য থাকে, তাহলে তার জন্য আমাদের একবছর মেয়াদী সার্টিফিকেট অব হায়ার এডুকেশন ইন সোশ্যাল সায়েন্সেস (চেস) প্রোগ্রামটি কার্যকরী হতে পারে। এর মাধ্যমে ইউনিভার্সিটি অব লন্ডনে আমাদের অফার করা সকল ডিগ্রিতে সরাসরি ভর্তির সুযোগ নিশ্চিত করা যাবে। যারা অস্ট্রেলিয়া বা মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটিতে পড়তে ইচ্ছুক, তারাও আমদের মোনাশ কলেজ প্রোগ্রামগুলো সম্পর্কে জেনে নিতে পারেন”।

ইউসিবি’র চিফ অপারেটিং অফিসার (সিওও) অমিত প্রসাদও অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী সকল কৃতি শিক্ষার্থীর জন্য ইউসিবি’তে টিউশন ফি’র ওপর ৪০ শতাংশ বিশেষ বৃত্তির ঘোষণা দেন। এ ছাড়াও, তিনি এইচএসসি পাস শিক্ষার্থীদের জন্য প্রাতিষ্ঠানিক সাফল্য বিবেচনায় আরও কিছু ফাইন্যান্সিয়াল স্কলারশিপের ঘোষণা দেন।

Tags: ইউসিবিএইচএসসি পরীক্ষাসম্মাননা
Previous Post

শিল্পখাতে সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ সরকারের পাশে জাইকা

Next Post

এআই প্রযুক্তি সমৃদ্ধ নতুন ফিচার `ইমো অ্যাভাটার’

Next Post
নতুন এআই প্রযুক্তি দ্বারা তৈরি অনন্য এআই অ্যাভাটার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এআই প্রযুক্তি সমৃদ্ধ নতুন ফিচার `ইমো অ্যাভাটার’

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীতে মেঘনা নদীর বুকে জেগে ওঠা বিশাল চর ঘাসিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT