চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পখাতে সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ সরকারের পাশে জাইকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:04 অপরাহ্ন 22, ডিসেম্বর 2023
in - সেমি লিড, অর্থনীতি
A A
বাংলাদেশ-জাপান সম্পর্ক উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের শিল্পখাতে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে একযোগে কাজ করবে বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।

সম্প্রতি ইন্ডাস্ট্রিয়াল কম্পিটিটিভনেস এনহান্সমেন্ট প্রজেক্টের (আইসিইপি) চুক্তি (রেকর্ড অব ডিসকাশন) স্বাক্ষর করা হয়।

শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল আলম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব একেএম শাহাবুদ্দিন এবং জাইকা বাংলাদেশের সিনিয়র রিপ্রেজেন্টেটিভ ইয়োশিদা হিরোশি উক্ত চুক্তিটি নিজ নিজ পক্ষে স্বাক্ষর করেন।

এই প্রকল্পের লক্ষ্য বাংলাদেশের উৎপাদন খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতাসহ সার্বিক সক্ষমতা বৃদ্ধি করা এবং একইসাথে, স্থানীয় শিল্পখাত ও বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে ব্যবসায়িক বন্ধন সুদৃঢ় করা। এই প্রকল্পে নির্ধারিত নীতিগুলোর ক্ষেত্রে একটি বিস্তারিত ও সময়ভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন করার ওপর গুরুত্ব দেয়া হবে। পাশাপাশি, প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর সেবার মান উন্নত করা এবং ‘কাইজেন’ প্রশিক্ষণ কোর্স ও ডিজিটালাইজেশনের ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করা হবে। একইসাথে, প্রকল্পে ম্যাচিং ফাংশনের সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেয়া হবে। এই সবকিছুই নীতি বাস্তবায়ন, মানব সম্পদ উন্নয়ন ও ব্যবসায়িক বন্ধন দৃঢ় করার ক্ষেত্রে বাংলাদেশের শিল্পখাতের সক্ষমতা বৃদ্ধি করবে।

চার বছর মেয়াদী এই প্রকল্পের মাধ্যমে জাইকা মোটরসাইকেল খাত নীতিমালা, হালকা প্রকৌশল শিল্প ও প্লাস্টিক শিল্প সহ আরও নানান খাতে বহুমুখী দক্ষতা সম্পন্ন আন্তর্জাতিক বিশেষজ্ঞের ব্যবস্থা করবে। তারা বিশেষায়িত জ্ঞান প্রদান ও প্রকল্পের উদ্দেশ্য বাস্তবায়নে সহায়তা করার ক্ষেত্রে সংশ্লিষ্ট অংশীদারদের সাথে নিবিড়ভাবে কাজ করবেন।

এই প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক), ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও), ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন), বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) এবং বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের (বিইআইওএ) মতো অংশীদারদের সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে শিল্প মন্ত্রণালয়।

Tags: জাইকাবাংলাদেশ সরকারশিল্প খাতসক্ষমতা বৃদ্ধি
Previous Post

বক্স অফিসে কেমন জমলো শাহরুখের ‘ডানকি’?

Next Post

এইচএসসি পরীক্ষায় সেরা অর্জনকারীদের সম্মাননা জানাল ইউসিবি

Next Post
উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের সম্মাননা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

এইচএসসি পরীক্ষায় সেরা অর্জনকারীদের সম্মাননা জানাল ইউসিবি

নতুন এআই প্রযুক্তি দ্বারা তৈরি অনন্য এআই অ্যাভাটার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এআই প্রযুক্তি সমৃদ্ধ নতুন ফিচার `ইমো অ্যাভাটার’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT