চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেলেন ইংল্যান্ডের সর্বকালের সেরা স্পিনার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:02 অপরাহ্ন 15, এপ্রিল 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ডের কিংবদন্তি স্পিনার মৃত্যুবরণ করেছেন, ক্রিকেট ইতিহাসে তার অবদান স্মরণে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে সর্বকালের সেরা স্পিনার ডেরেক আন্ডারউড মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ তার মৃত্যুর খবর জানিয়েছে কেন্ট ক্রিকেট।

১৯৬৬ সালে টেস্টে অভিষিক্ত এই বাঁহাতি স্পিনার ৮৬ টেস্ট খেলেছেন। ২৫.৮৩ গড়ে নিয়েছেন ২৯৭ উইকেট। টেস্টে ইংল্যান্ডের স্পিনারদের মধ্যে তিনিই সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন। ১৯৮২ সালে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেছেন এই স্পিনার।

আন্ডারউডের প্রথম শ্রেণির ক্যারিয়ার কেটেছে কাউন্টি দল কেন্টে। ১৭ বছর বয়সে কেন্টের মূল দলে অভিষেক হয় তার। এরপর সেখানে খেলেছেন তিন যুগেরও বেশি সময়। ১৯৬৩-১৯৮৭ সাল পর্যন্ত ক্লাবটির হয়ে ৯০০টির বেশি ম্যাচ খেলেছেন তিনি। ১৯.০৪ গড়ে কেন্টের হয়ে ২৫২৩ উইকেট নিয়েছেন সতীর্থদের কাছে ‘ডেডলি’ খেতাব পাওয়া এই স্পিনার।

১৯৮৭ সালে ক্রিকেটকে বিদায় বলা এই কিংবদন্তি ২০০৬ সালে কেন্ট ক্রিকেট ক্লাবের সভাপতি হিসাবে দায়িত্ব পান। সেখানে দায়িত্ব পালন শেষে ২০০৮ সালে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) সভাপতি হন আন্ডারউড। ২০০৯ সালে আইসিসির ক্রিকেট হল অফ ফেমে অন্তর্ভুক্ত হন এই কিংবদন্তি স্পিনার।

Tags: ইংল্যান্ডএমসিসিকেন্টলিড স্পোর্টস
Previous Post

পরিবর্তন হতে যাচ্ছে ওমরাহ ভিসার নিয়ম

Next Post

ক্ষমা চেয়ে ৩০ বছর পর টাকা ফেরত দিল চোর!

Next Post
চোরের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার জন্য লেখা নোট. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষমা চেয়ে ৩০ বছর পর টাকা ফেরত দিল চোর!

তাওহীদ হিরণের ছবি, সিনেমার পোস্টার ও তার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আদম’ সিনেমার পরিচালক তাওহীদ হিরণের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT