‘আদম’ চলচ্চিত্র নির্মাণ করে পরিচিতি পাওয়া তরুণ নির্মাতা আবু তাওহীদ হিরণ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৩৮ বছর। ঢাকার মগবাজারের ফ্ল্যাটে সোমবার সকালে তাঁর মরদেহ পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য পুলিশ মরদেহ হাসপাতালে নিয়ে গেছে।







