চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ত্রিদেশীয় সিরিজে ফাইনালের আগে সর্বোচ্চ ৫ জয় বাংলাদেশের

জিম্বাবুয়েকে ১৬০ রানে হারাল আজিজুলের দল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:42 অপরাহ্ন 08, আগস্ট 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে দারুণ করছে বাংলাদেশ। ফাইনালে খেলা আগেই নিশ্চিত করে টাইগার যুবারা। লিগপর্বের শেষ ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ১৬০ রানের বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। তাতে ফাইনালের আগে সর্বোচ্চ ৫টিতে জিতেছে লাল-সুবজের দল।

ত্রিদেশীয় সিরিজে সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে ৩টি করে ম্যাচ খেলেছে বাংলাদেশ। তার মধ্যে কেবল হেরেছে একটিতে, সাউথ আফ্রিকার বিপক্ষে। প্রোটিয়াদের বিপক্ষে দুই জয়ের পাশাপাশি জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সবকটিতেই জিতেছে টাইগার যুবরা। ৬ ম্যাচে ৫ জয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ সাউথ আফ্রিকা জিতেছে ৪ ম্যাচে। আর স্বাগতিক জিম্বাবুয়ের কোনো ম্যাচেই জেতা হয়নি।

হারারেতে লিগপর্বের শেষ ম্যাচে টসে হেরে আগে ব্যাটে নামে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে ৬ উইকেটে ২৮৪ রান করে আজিজুল হাকিম তামিমের দল। জবাবে নেমে ১২৪ রানে গুটিয়ে যায় স্বাগতিক জিম্বাবুয়ে।

টাইগার ওপেনার রিফাত বেগ দারুণ করেছেন। ৭৮ বলে ৭৭ রানের ইনিংস খেলেন। ৬৫ বলে ৩৪ রান করেন আজিজুল হাকিম তামিম। ২৯ বলে ৩০ রান করেন রিজান হোসেন। ৪৫ বলে ৩৭ রান আসে মোহাম্মদ আবদুল্লাহর ব্যাট থেকে।

২৩৩ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর ২১ বলে ৫১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন ফরিদ হাসান ও দেবাশীষ দেবা। ৪৪ বলে ৩৮ রান করেন ফরিদ। দেবা এক চার ও ৪ ছক্কায় ১৩ বলে ৩৪ রানে ঝড়ো ইনিংস খেলেন।

স্বাগতিকদের হয়ে শেলটন মাজভিতোরেরা ৩ উইকেট নেন।

জবাবে নেমে টাইগার বোলারদের সামনে পাত্তাই পায়নি স্বাগতিক ব্যাটাররা। কেবল তিন ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। ৮৮ বলে ৪৭ রান করেন বেনি জুজে, ৩৪ বলে ৩০ রান করেন মাইকেল ব্লিগনাট ৩৪ বলে ৩০ রান এবং মার্শাল মাশাভা ১৬ রান করেন। বাকিদের কেউ ৭ রানের বেশি করতে পারেননি।

টাইগার বোলারদের মধ্যে আজিজুল হাকিম তামিম ও রিজান হোসেন তিনটি করে উইকেট নেন। শাহরিয়া আল আমিন নেন দুই উইকেট।

১০ আগস্ট একই মাঠে সিরিজের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও সাউথ আফ্রিকা।

Tags: অনূর্ধ্ব-১৯ দলআজিজুলজিম্বাবুয়েবাংলাদেশরিফাতলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

ব্যবসায়ীর গুদাম থেকে ৫৩৩ বস্তা সরকারি চাল জব্দ

Next Post

ঢাবি ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ নেতাকর্মীদের নাম, তদন্ত কমিটি গঠন

Next Post
বাংলাদেশ ছাত্রদলের লোগো ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাবি ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ নেতাকর্মীদের নাম, তদন্ত কমিটি গঠন

শেখ হাসিনা লন্ডনে আশ্রয় নেননি, বাংলাদেশের প্রধানমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা কেন লন্ডনে আশ্রয় পেলেন না?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT