চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যবসায়ীর গুদাম থেকে ৫৩৩ বস্তা সরকারি চাল জব্দ

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
8:19 অপরাহ্ন 08, আগস্ট 2025
in - সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
সরকারি চাল জব্দের জন্য গুদামে অভিযান চালাচ্ছে পুলিশ ও কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে খাদ্য গুদামে অভিযান চালিয়ে ৫৩৩ বস্তা চাল জব্দ করা হয়।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মোমর ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের গুদাম থেকে ৫৩৩ বস্তা সরকারি চাল জব্দ করেছে খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

শুক্রবার (৮ আগস্ট) সকালে বীরগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোছা. খালেদা বানু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে সরকারি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পুলিশের সহায়তায় উপজেলার গোলাপগঞ্জ বাজারে মোমো ট্রেডার্সের গুদামে অভিযান চালানো হয়। সেখানে গিয়ে দেখি খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৫৩৩ বস্তা চাল প্যাকেটিং করা হচ্ছে। এরপর তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়।

প্রতিষ্ঠানটির মালিক মো. জামিনুর রহমানের দাবি, তিনি রসিদমূলে ওই চাল কেনেন। তবে ডিও গ্রহিতা নিয়ম-নীতি না মেনে চাল বিক্রি করেছেন এবং সে কারণে প্রাথমিকভাবে ওই চালের মজুদ অবৈধ বলে গণ্য হওয়ায় চাল জব্দ করে গুদামে তালা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বীরগঞ্জ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহামুদুল হাসান।

তিনি আরও বলেন, ‘গত ৩ আগস্ট আনসার ও গ্রাম পুলিশ টাঙ্গাইল জেলা কমান্ডার কামরুজ্জামানের নামে ২২ দশমিক ১২০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয় সরকার।

মোমর টেডার্স এর প্রতিষ্ঠানটির মালিক মো. জামিনুর রহমান দাবি করেছেন, তিনি রসিদের ভিত্তিতে চালগুলো ক্রয় করেছেন। তবে সরকারি নিয়ম অনুযায়ী ডিও (ডেলিভারি অর্ডার) গ্রহিতা বিধি না মেনে চাল বিক্রি করায় প্রাথমিকভাবে এই মজুদ অবৈধ বলে গণ্য করা হয়েছে।

উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মোছা. খালিদা বানু স্বীকার করে জানান, গত ৩ আগস্ট সরকার আনসার ও গ্রাম পুলিশ টাঙ্গাইল জেলা কমান্ডার কামরুজ্জামানের নামে ২২.১২০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়। এই বরাদ্দের ১৬ মেট্রিক টন (প্রায় ৫৩৩ বস্তা) চাল টাঙ্গাইলের ব্যবসায়ী মেসার্স নিলয় ট্রেডার্স এর মালিক মো. আমিনুল ইসলামের কাছে বিক্রি করেন। পরে সেই চাল কিনে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের মরিচা কোনপাড়া গ্রামের ব্যবসায়ী মো. জামিনুর রহমান নিজের গুদামে মজুদ করেন।

তিনি আরও বলেন, যেহেতু এই চাল বীরগঞ্জ উপজেলার জন্য বরাদ্দকৃত নয়, তাই আমরা এর দায়ভার নিতে পারি না। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বীরগঞ্জ থানার ওসি-কে জানানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মন জানান ,অভিযানে জব্দ করা প্রতিটি চালের বস্তায় ‘খাদ্য অধিদপ্তর এবং নেট ওজন ৩০ কেজি’ লেখা ছিল। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

তিনি জানান, টাঙ্গাইল জেলা আনসার বাহিনীর নামে ডিও কাটা এসব চাল সরকারিভাবে বরাদ্দ করা হয়েছিল। টাঙ্গাইলের নিলয় ট্রেডার্স থেকে এসব চাল মোমো ট্রেডার্সের মালিক জামিনুর রহমান অবৈধভাবে ক্রয় করে তার গুদামে রাখেন। সরকারি ভাবে ওএমএস কার্যক্রমে ব্যবহারের কথা থাকলেও চালগুলো অবৈধভাবে মজুত করা হয়েছে। চালগুলো সরকারি বস্তা পরিবর্তন করে বাজারে বিক্রি করার পরিকল্পনা ছিল বলে ধারণা করা হচ্ছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tags: সরকারি চাল
Previous Post

ইলিশপ্রেমীদের টার্গেট করে অনলাইন প্রতারণা

Next Post

ত্রিদেশীয় সিরিজে ফাইনালের আগে সর্বোচ্চ ৫ জয় বাংলাদেশের

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ত্রিদেশীয় সিরিজে ফাইনালের আগে সর্বোচ্চ ৫ জয় বাংলাদেশের

বাংলাদেশ ছাত্রদলের লোগো ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাবি ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ নেতাকর্মীদের নাম, তদন্ত কমিটি গঠন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT