চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অফিসে যাওয়ার পথে বাসচাপায় মামা-ভাগ্নে নিহত

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
1:50 অপরাহ্ন 26, এপ্রিল 2023
in - সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষের দৃশ্য, আহতদের পাশে লোকজন. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ভূমি অফিসের তহসিলদারসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার এলোয়ারী ইউনিয়নের ভূমি অফিসের তহসিলদার বাবুল হোসেন (৪০) ও কম্পিউটার অপারেটর সোহান (৩০)। সম্পর্কে তারা মামা-ভাগ্নে।

আজ বুধবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর- ফুলবাড়ী মহাসড়কে সদর উপজেলার চুনিয়াপাড়াচ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যাত্রীবাহী বাসটি ফুলবাড়ি থেকে দিনাজপুর শহরের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৯টার দিকে সদরের চুনিয়াপাড়া এলাকায় বিপরীতমুখী একটি মোটরসাইকেলকে ওই বাসটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়।

প্রত্যক্ষদর্শী মনসুর আলী জানান, দু’জন একটি মোটরসাইকেলে করে অফিসে যাচ্ছিলেন। এ সময় দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তহসিলদার বাবুল হোসেন ও তার ভাগ্নে কম্পিউটার অপারেটর সোহান নিহত হয়।

মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে বাস চালক ও হেলপার পলাতক আছেন।

Tags: দিনাজপুরসড়ক দুর্ঘটনা
Previous Post

ম্যানসিটি-আর্সেনাল মহারণ ঘিরে যা বলছেন গার্দিওলা

Next Post

উড়ন্ত বিমানের মধ্যে যাত্রীদের মারামারি, জরুরি অবতরণ

Next Post
উড়ন্ত বিমানের ভিতরে যাত্রীদের মারামারি, জরুরি অবতরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

উড়ন্ত বিমানের মধ্যে যাত্রীদের মারামারি, জরুরি অবতরণ

সূর্যোদয়ের সময় যোগব্যায়াম করছেন একজন নারী. Channel i News - চ্যানেল আই নিউজ

সুস্থ থাকতে মেনে চলুন ৫ উপায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT