চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এস্কেলেটর বিকল ইস্যুতে ট্রাম্পের অভিযোগ অস্বীকার করল জাতিসংঘ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:05 অপরাহ্ন 24, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিশিষ্ট ব্যক্তিরা এস্কেলেটর ব্যবহার করছেন, একটি ছবি যেখানে তারা উঠছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার ঠিক আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে হঠাৎ থেমে যাওয়া এস্কেলেটর বেয়ে হেঁটে উঠতে হয়। এই অস্বস্তিকর ঘটনার পর হোয়াইট হাউস থেকে সম্ভাব্য নাশকতার অভিযোগ তোলায় একে দুর্ঘটনাজনিত ঘটনা বলে ব্যাখ্যা দিয়েছে জাতিসংঘ।

আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ট্রাম্পের বক্তৃতার আগে ঘটে এই ঘটনা। হঠাৎ এস্কেলেটর বন্ধ হয়ে যাওয়ায় ট্রাম্প ও মেলানিয়াকে হাঁটতে হয়। এরপর হোয়াইট হাউস থেকে বলা হয়, যদি কোনো জাতিসংঘ কর্মী ইচ্ছাকৃতভাবে এস্কেলেটর বন্ধ করে থাকে, তাহলে তাকে অবিলম্বে বরখাস্ত করে তদন্ত করতে হবে। তবে জাতিসংঘ দ্রুতই ওই অভিযোগ খারিজ করে দেয়।

সংস্থাটির মুখপাত্র স্টিফান দুযারিক বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, প্রেসিডেন্টের প্রতিনিধিদলের একজন ভিডিওগ্রাফার ট্রাম্প ও ফার্স্ট লেডির আগে এস্কেলেটরে ওঠেন এবং সম্ভবত তার কারণেই যন্ত্রটির নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় হয়ে যায়। এস্কেলেটরের শীর্ষ প্রান্তে ‘কম্ব স্টেপ’ নামের একটি নিরাপত্তা ব্যবস্থা থাকে, যা কোনো বস্তু বা ব্যক্তি যন্ত্রের গিয়ারে আটকে যাওয়ার আশঙ্কা তৈরি হলে স্বয়ংক্রিয়ভাবে থেমে যায়। ভিডিওগ্রাফার হয়তো অনিচ্ছাকৃতভাবে সেই সেফটি মেকানিজম সক্রিয় করেছিলেন।

ঘটনাটিকে ট্রাম্প নিজে তেমন গুরুত্ব না দিয়ে বক্তৃতায় রসিকতা করে বলেন, জাতিসংঘ থেকে আমি পেয়েছি শুধু একটি খারাপ এস্কেলেটর আর একটি খারাপ টেলিপ্রম্পটার। যদি ফার্স্ট লেডি ভালো ফিটনেসে না থাকতেন, তাহলে হয়তো পড়ে যেতেন। কিন্তু তিনি ফিট, আমরাও ফিট।

Tags: এস্কেলেটরজাতিসংঘডোনাল্ড ট্রাম্প
Previous Post

জেদ্দায় সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো

Next Post

রাবিতে শাটডাউন কর্মসূচি ৭ দিনের জন্য স্থগিত

Next Post
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার, লোগো ও নামসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাবিতে শাটডাউন কর্মসূচি ৭ দিনের জন্য স্থগিত

দুই ব্যক্তি, একজন ভারতীয় ও একজন সৌদি, সংবাদ সম্মেলনে মুখোমুখি দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি গ্র্যান্ড মুফতির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT