চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি গ্র্যান্ড মুফতির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক প্রকাশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:13 অপরাহ্ন 24, সেপ্টেম্বর 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
দুই ব্যক্তি, একজন ভারতীয় ও একজন সৌদি, সংবাদ সম্মেলনে মুখোমুখি দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সৌদি আরবের গ্র্যান্ড মুফতি এবং সিনিয়র স্কলারস কাউন্সিলের প্রধান শেখ আব্দুল আজিজ আল-শেখের (৮২) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে রিয়াদে মারা গেছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার ভ্যারিফায়েড ফেসবুক পেইজের এক পোস্টে এ তথ্য প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা তার শোকবার্তায় বলেন, শেখ আব্দুল আজিজ আল-শেখের মৃত্যুতে মুসলিম উম্মাহ একজন উচ্চপদস্থ পণ্ডিত এবং ইসলামী চিন্তাধারার পথপ্রদর্শক কণ্ঠস্বরকে হারিয়েছে।

শোকবার্তায় তিনি আরও বলেন, “ইসলামের সেবায় তার আজীবন নিবেদন এবং তার অমূল্য পণ্ডিতত্বপূর্ণ অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হবে। ইসলামী বিশ্ব তার অনুপস্থিতি গভীরভাবে অনুভব করবে।”

পোস্টে উল্লেখ করা হয়, শেখ আব্দুল আজিজ আল-শেখ স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতার জেনারেল প্রেসিডেন্সির পাশাপাশি মুসলিম ওয়ার্ল্ড লীগের সুপ্রিম কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি তার পাণ্ডিত্য এবং নেতৃত্বের জন্য বিশ্বব্যাপী স্বীকৃত ছিলেন।

শেখ আব্দুল আজিজ আল-শেখ ১৯৬১ সালে রিয়াদের ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শরিয়া কলেজ থেকে উচ্চশিক্ষা শুরু করেন এবং ১৯৬৫ সালে আরবি এবং ইসলামী শরিয়ায় বিশেষায়িত ডিগ্রি অর্জন করেন।

Tags: প্রধান উপদেষ্টাশোক প্রকাশ
Previous Post

রাবিতে শাটডাউন কর্মসূচি ৭ দিনের জন্য স্থগিত

Next Post

এইচ-১বি ভিসা নিয়ে বড় পরিবর্তনের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

Next Post
H-1B ভিসার জন্য অনলাইন আবেদন ফর্ম দেখাচ্ছে স্মার্টফোনে. Channel i News - চ্যানেল আই নিউজ

এইচ-১বি ভিসা নিয়ে বড় পরিবর্তনের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

আমীর খসরু সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ ডিম ছোঁড়ার মত অপকর্ম করছে: আমীর খসরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT