চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনে হামলার প্রতিক্রিয়ায় রুশ রাষ্ট্রদূতকে তলব যুক্তরাজ্য এবং ইইউ’র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:12 অপরাহ্ন 29, আগস্ট 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
রুশ রাষ্ট্রদূত ইউক্রেনে হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাজ্য ও ইইউর তলবের বিষয়ে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: রুশ রাষ্ট্রদূত আন্দ্রি কেলিন (বিবিসি, সংগৃহীত)

ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ২১ জন নিহত হওয়ার পর যুক্তরাজ্যে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আন্দ্রি কেলিনকে তলব করেছে।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার ২৮ আগস্ট ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় রুশ রাষ্ট্রদূতকে ডেকে পাঠানোর পর একটি নতুন বিবৃতি দেয়। এতে বলা হয়, রাশিয়াকে এই অর্থহীন হত্যা ও ধ্বংসযজ্ঞ অবিলম্বে বন্ধ করতে হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মস্কোর বিরুদ্ধে আলোচনার টেবিলের পরিবর্তে ক্ষেপণাস্ত্র বেছে নেওয়ার অভিযোগ করেছেন।

হোয়াইট হাউস বলেছে, রাশিয়ার হামলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তিচুক্তির চেষ্টা হুমকির মুখে পড়েছে। ইউরোপীয় ইউনিয়নও রুশ দূতকে তলব করে কিয়েভে হামলা নিয়ে আপত্তি জানিয়েছে।

অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা ক্যালাস জানিয়েছেন, “এই হামলা থেকে বোঝা যাচ্ছে যে, রাশিয়া ‘শান্তি প্রচেষ্টাকে আরও ব্যাহত করতে এবং উপহাস করার জন্য ইচ্ছাকৃতভাবে সিদ্ধান্ত নিয়েছে।” তিনি রুশ রাষ্ট্রদূতকে তলবের কথাও জানিয়েছেন।

এদিকে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে বলেছেন, মস্কোর হামলায় ‘বেসামরিক নাগরিক নিহত হয়েছে, ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ব্রিটিশ কাউন্সিল এবং কিয়েভে অবস্থিত ইইউ প্রতিনিধিদলও রয়েছে। আমরা রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছি। হত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধ করতে হবে।

বুধবার কিয়েভে রাতভর বোমাবর্ষণ করেছে রাশিয়া। এতে তিন শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছে। হামলায় ডারনিটস্কি জেলায় একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে। পার্শ্ববর্তী ডিনিপ্রো জেলায় একটি বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

Tags: ইউক্রেনরাশিয়া
Previous Post

ইসলামী দলগুলোকে নিয়ে ঐক্যের প্রস্তুতি খেলাফত মজলিশের

Next Post

প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বুয়েট শিক্ষক সমিতির মানববন্ধন

Next Post
বুয়েট শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বুয়েট শিক্ষক সমিতির মানববন্ধন

হকির খেলোয়াড়রা মাঠে বলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

এগিয়ে গিয়েও মালয়েশিয়ার সঙ্গে পারল না বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT