চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বুয়েট শিক্ষক সমিতির মানববন্ধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:19 অপরাহ্ন 29, আগস্ট 2025
in - সেমি লিড, শিক্ষা
A A
বুয়েট শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: বুয়েট শিক্ষক সমিতির মানব বন্ধন (সংগৃহীত)

বিএসসি (ইঞ্জিনিয়রিং) গ্র্যাজুয়েট প্রকৌশলীদের সহকারী প্রকৌশলী বা সমমানের পদে নিয়োগে অধিকার সুরক্ষা ও সংশ্লিষ্ট গ্রেডে কোটা বৈষম্য দূরীকরণের দাবিতে সাম্প্রতিক সময়ে বুয়েটসহ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী প্রদানকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে। সেই আন্দোলনে শিক্ষার্থীদের উপর পুলিশী হামলার প্রতিবাদে বুয়েট শিক্ষক সমিতি মানববন্ধন করেছে।

গত বুধবার ২৭ আগস্ট শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থানে পুলিশ লাঠিচার্জ করে এবং টিয়ার গ্যাস, জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে বহু শিক্ষার্থী গুরুতরভাবে আহত হয়।

শিক্ষার্থীদের উপর পুলিশের বেপরোয়া হামলা বুয়েট শিক্ষক সমিতির কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার ২৮ আগস্ট বুয়েট শিক্ষক সমিতির পক্ষ থেকে এক জরুরি সাধারণ সভার আয়োজন করা হয়।

সভায় বুয়েটের সম্মানিত শিক্ষকগণ শিক্ষার্থীদের উপর পুলিশের অযাচিত এবং কঠোর বল প্রয়োগের তীব্র নিন্দা জানান, এবং ঘটনার যথাযথ তদন্ত সাপেক্ষে দায়িদের দ্রুত চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

এছাড়াও সভায় এ সংক্রান্ত জাতীয় পর্যায়ে গঠিত যেকোনো কমিটিতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রতিনিধিদের অন্তর্ভুক্তি নিশ্চিতসহ দ্রুততম সময়ে গ্র্যাজুয়েট প্রকৌশলীদের নিয়োগ সংক্রান্ত যৌক্তিক দাবির বিষয়টি সুরাহার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানানো হয়। সভা শেষে বুয়েটের শিক্ষকগণ মানব বন্ধনের মাধ্যমে উক্ত নিন্দনীয় ঘটনার তীব্র প্রতিবাদ জানান।

বুয়েট শিক্ষক সমিতি স্পষ্টভাবে জানাচ্ছে যে, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিসমূহ দ্রুত বাস্তবায়ন, এবং শিক্ষার্থীদের উপর এ হামলার ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা সরকারের আবশ্যিক দায়িত্ব।

Tags: পুলিশি হামলাপ্রকৌশল শিক্ষার্থীপ্রতিবাদবুয়েট শিক্ষক সমিতিমানব বন্ধন
Previous Post

ইউক্রেনে হামলার প্রতিক্রিয়ায় রুশ রাষ্ট্রদূতকে তলব যুক্তরাজ্য এবং ইইউ’র

Next Post

এগিয়ে গিয়েও মালয়েশিয়ার সঙ্গে পারল না বাংলাদেশ

Next Post
হকির খেলোয়াড়রা মাঠে বলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

এগিয়ে গিয়েও মালয়েশিয়ার সঙ্গে পারল না বাংলাদেশ

নৌকা ও জাহাজের সমুদ্রবন্দর দৃশ্য, চাঁদপুরের নদী ও জলপথের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরে অবৈধ বালু উত্তোলন: হুমকিতে বেড়িবাঁধ ও জনজীবন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT