চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলোচনা, কবিতাপাঠ, আবৃত্তি আর বইমেলায় মনোমুগ্ধকর সন্ধ্যা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:59 অপরাহ্ন 04, নভেম্বর 2022
in শিল্প সাহিত্য
A A
বক্তব্য দিচ্ছেন একজন প্রবীণ কবি, পাশে তিনজন তরুণ উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোচনা, কবিতাপাঠ, আবৃত্তি আর বইমেলায় মুখর ছিল, গভীর ছিল ‘উজান বইযাত্রা’র ঢাকার সন্ধ্যা।

অসুস্থতা সত্ত্বেও বৃহস্পতিবার সন্ধ্যার এই আয়োজনে পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে উপস্থিত হন বয়োজ্যেষ্ঠ কবি অসীম সাহা এবং কবি ফারুক মাহমুদ। ব্যতিক্রম আনন্দ হলো, পর্যায়ক্রমে দুইজনই ছিলেন অনুষ্ঠানের সভাপতি।

অনুষ্ঠানের শুরুতেই জেলহত্যা দিবসের শহীদ জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন আলোচক ও দর্শকরা।

‘উজান বইযাত্রা’র আলোচনা ছিল উজান প্রকাশনের অনুবাদ গ্রন্থ ‘কোরিয়ার কবিতা’ ও ‘কোরিয়ার গল্প’ নিয়ে। দুর্দান্ত আলোচনা করেছেন কথাসাহিত্যিক আহমদ বশীর, কবি ও প্রাবন্ধিক কুমার চক্রবর্তী, কবি ও অনুবাদক গৌরাঙ্গ মোহান্ত, কথাসাহিত্যিক আহমাদ মোস্তফা কামাল, কথাসাহিত্যিক মনি হায়দার।

অনুষ্ঠানের সভাপতি কবি অসীম সাহা বলেন, কোরিয়ার অনুবাদ বাংলাদেশে এর আগে তেমন হয়নি। শুধু কোরিয়া না, ফিলিপাইন, শ্রীলংকা, নেপাল, এই দেশগুলোর সাহিত্যের অনুবাদও খুব একটা চোখে পড়ে না। উজান উদ্যোগ নিতে পারে এই দেশগুলোর অনুবাদ করার জন্য।

কবি ফারুক মাহমুদ বাংলাসাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদের ভাববস্তুর সাথে কোরিয়ার সাহিত্যের ভাববস্তু ও আঙ্গিকের মিল-অমিলের দিকগুলো তুলে ধরেন।

অনুষ্ঠানের আলোচক কথাসাহিত্যিক আহমদ বশীর ‘কোরিয়া গল্প’ অনুবাদ সংকলনের বিভিন্ন গল্প থেকে সাহিত্য ও সমাজ বিশ্লেষণ করেন। গল্পগুলোর সাথে আমাদের দেশ ও সমাজের সাথে মিল-অমিলের জায়গাগুলোও দেখান তিনি। জোর দেন বাংলাসাহিত্য বিভিন্ন ভাষায় অনুবাদের ওপর।

কবি, প্রাবন্ধিক ও অনুবাদক কুমার চক্রবর্তী বলেন, অনুবাদ আমাদের জাতিসত্তায় মিশে আছে।

অনুবাদ ব্যক্তির সাথে ব্যক্তির এবং সমষ্টির সাথে সমষ্টির সংযোগ ঘটায়। বাংলাসাহিত্যের অনুবাদের দীর্ঘ ঐতিহ্যের দিকে ইঙ্গিত করেন।

কবি ও অনুবাদক গৌরাঙ্গ মোহান্ত আলোকপাত করেন চীন, জাপান ও কোরিয়ার সাহিত্য এবং এই তিন দেশের সাহিত্যের অন্তর্বস্তুর ওপর। কোরিয়ার সাহিত্যের সাথে বাংলা ও বিশ্বসাহিত্যের তুলনামূলক আলোচনা করেন তিনি। ‘কোরিয়ার কবিতা’ ও ‘কোরিয়ার গল্পে’ যেসব লেখকের লেখা অন্তর্ভুক্ত হয়নি আগামী সংস্করণে তাদের লেখা অন্তর্ভুক্ত করার ওপর জোর দেন তিনি।

কথাসাহিত্যিক আহমাদ মোস্তফা কামাল বলেন, সাহিত্য মূলত সংযোগ তৈরি করে দেয়। ‘কোরিয়ার গল্প’ পড়ার পর এখন কোরিয়ায় গেলেও মনে হবে না মানুষগুলো ভিন্ন, মনে হবে এরা আমাদের মতোই একই রকম অনুভূতির মানুষ।

কথাসাহিত্যিক ও টিভি উপস্থাপক মনি হায়দার, বিভিন্ন ভাষার সাহিত্য বাংলাভাষায় অনুবাদের পাশাপাশি সমানতালে বাংলাভাষার সৃমদ্ধ সাহিত্যও বিশ্বের বিভিন্ন ভাষায় অনুবাদের ওপর জোর দেন।

সান্ধ্যকালীন সাহিত্য আয়োজনে সাধারণত যেমন হালকা পলকা আলোচনা হয় ‘উজান বইযাত্রা’র আলোচনায় তা হয়নি। অনুবাদ নিয়ে, বাংলাভাষায় অনূদিত বিশ্বসাহিত্য নিয়ে তত্ত্ব ও তথ্যে গুরুগম্ভীর কথা বলেছেন আলোচকরা। তাতেও রস ও হাস্য। উপস্থিত যাঁরা ছিলেন তারাও ছিলেন এই গুরুগম্ভীর কথার সমঝদার। যে কারণে উপস্থিতির ধৈর্য ও মনোযোগ দেখে অবাক হয়েছিলেন কথাসাহিত্যিক আহমদ বশীর। মজা করে বলছিলেন ‘এমন লক্ষ্মীমন্ত দর্শক ও শ্রোতা আর দেখিনি’।

কবি, প্রাবন্ধিক ও অনুবাদক কুমার চক্রবর্তীর আলোচনা ছিল দর্শন ও সাহিত্যের ঘন রসের ক্ষীর। দক্ষিণ-পূর্ব এশিয়ার সাহিত্য নিয়ে রীতিমতো প্রবন্ধ উপস্থাপন করেছেন কবি ও অনুবাদক গৌরাঙ্গ মোহান্ত। কথাসাহিত্যিক আহমাদ মোস্তফা কামাল ও কথাসাহিত্যিক মনি হায়দারের আলোচনা দিয়েই জমে উঠেছিল আলোচনা। শুরুতে বলেছেন তারা। তারা তৈরি করে দিয়েছেন আলোচনার মেজাজ।

অনুষ্ঠানে ‘কোরিয়ার কবিতা’ থেকে আবৃত্তি করেন আবৃত্তি সংগঠন স্বরশ্রুতির সৈয়দা সালমা শিরিন এবং ফাতিমাতুজ জোহরা তিথি।

কোরিয়ার সাহিত্যের পাশাপাশি বাংলা সাহিত্যের এই সময়ের তারুণ্যকে উপস্থানের চেষ্টা ছিল এই অনুষ্ঠানে। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পড়েন তরুণতম তিন কবি (নারী) উম্মে হাবিবা, অনুভব আহমেদ, শতাব্দিকা ঊর্মী।

সব মিলে পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্র বৃহস্পতিবারের সন্ধ্যা ছিল সাহিত্যমগ্ন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি, লেখক, শিল্পী ও সংস্কৃতি অঙ্গনের লোকজন।

Tags: উজান বইযাত্রা
Previous Post

রাজশাহীতে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর দ্বারা পরিচালিত শোরুম উদ্বোধন

Next Post

আ.লীগ সরকার সংবিধানে অসাংবিধানিক হস্তক্ষেপ বন্ধ করেছে: আইনমন্ত্রী

Next Post
আইনমন্ত্রী বক্তৃতা দিচ্ছেন, পেছনে সবুজ ব্যাকড্রপ ও ফুলের তোড়া. Channel i News - চ্যানেল আই নিউজ

আ.লীগ সরকার সংবিধানে অসাংবিধানিক হস্তক্ষেপ বন্ধ করেছে: আইনমন্ত্রী

লালমাটিয়া গার্লস কলেজের প্রাক্তন অধ্যক্ষ মারেফা খাতুনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

লালমাটিয়া গার্লস কলেজের প্রাক্তন অধ্যক্ষ মারেফা খাতুন মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT