চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহীতে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর দ্বারা পরিচালিত শোরুম উদ্বোধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:50 অপরাহ্ন 04, নভেম্বর 2022
in জনপদ, রাজশাহী
A A
তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর দ্বারা পরিচালিত শোরুম উদ্বোধন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে রাজশাহীতে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী দ্বারা পরিচালিত হস্ত ও কারুশিল্পের একটি শোরুমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে রাজশাহী নগরীর উপকণ্ঠ মোল্লাপাড়া বড় মসজিদের পাশে ‘উত্তরণ কারুপল্লী’ নামের এই শোরুমটির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

শোরুমটি উত্তরণ ফাউন্ডেশন এর মাধ্যমে শুক্রবার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। প্রায় ৫ লাখ টাকা মূল্যমানের হ্যান্ড প্রিন্ট ও হ্যান্ড স্ট্রিচের থ্রি পিস, শাড়ি, পাঞ্জাবি, সিল্কের শাড়ি, বেডশিট ও নকশি কাঁথা দিয়ে শোরুমটি সাজিয়ে দেয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে পেছনে ফেলে রেখে সমাজের উন্নয়ন সম্ভব নয়। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলস্লোতে আনতে সরকার কাজ করে যাচ্ছে। বিভিন্ন দপ্তরে তাদেরকে কাজে লাগানো হচ্ছে। তৃতীয় লিঙ্গের কেউ নিজেদের জীবনমান উন্নয়নে এগিয়ে আসতে হবে।

উত্তরণ ফাউন্ডেশন মূলত বাংলাদেশের তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী, বেদে সম্প্রদায় এবং যৌনকর্মীদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। আর এই সংগঠনটির অন্যতম পৃষ্ঠপোষক টুরিস্ট পুলিশের অ্যাডিশনাল আইজি হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশের অ্যাডিশনাল আইজি হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার), রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন বিপিএম, পিপিএম, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক। আরো উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা সহ তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী।

Previous Post

ছাত্রলীগের সম্মেলন ৩ ডিসেম্বর

Next Post

আলোচনা, কবিতাপাঠ, আবৃত্তি আর বইমেলায় মনোমুগ্ধকর সন্ধ্যা

Next Post
বক্তব্য দিচ্ছেন একজন প্রবীণ কবি, পাশে তিনজন তরুণ উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোচনা, কবিতাপাঠ, আবৃত্তি আর বইমেলায় মনোমুগ্ধকর সন্ধ্যা

আইনমন্ত্রী বক্তৃতা দিচ্ছেন, পেছনে সবুজ ব্যাকড্রপ ও ফুলের তোড়া. Channel i News - চ্যানেল আই নিউজ

আ.লীগ সরকার সংবিধানে অসাংবিধানিক হস্তক্ষেপ বন্ধ করেছে: আইনমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT