চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্নাব্যুতে ড্র, ইতিহাদে মিলবে সেমির ফলাফল

আবু রায়হান ইফাত by আবু রায়হান ইফাত
3:24 পূর্বাহ্ন 10, মে 2023
in ফুটবল, স্পোর্টস
A A
দুটি ফুটবল খেলোয়াড়ের মধ্যে সংঘর্ষ, মাঠে খেলাধুলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সান্তিয়াগো বার্নাব্যু, রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে স্বাগতিক হওয়ায় ফেভারিটই ছিল কার্লো আনচেলত্তির দল। প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটিও ছেড়ে কথা বলার মতো ছিল না। প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা দলটি ভুগিয়েছে সদ্য ‘কোপা ডেল রে’ জেতা লস ব্লাঙ্কোসদের। দুই জায়ান্টের লড়াইয়ের ফলাফল তাতে অমীমাংসিত থাকল। ১-১ সমতার ড্র হওয়ায় ফাইনাল নিশ্চিতে চোখ এখন ইতিহাদের মহারণে পরের লেগে।

বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের হয়ে একমাত্র গোলটি করেছেন ভিনিসিয়াস জুনিয়র। পিছিয়ে পড়া ম্যানসিটিকে সমতায় ফেরান কেভিন ডি ব্রুইন। গোল সমতায় ম্যাচ শেষ হওয়ায় ফলাফলের জন্য অপেক্ষা করতে হচ্ছে আগামী ১৭ তারিখ পর্যন্ত। ম্যানসিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত হবে ফিরতি লেগের ম্যাচটি। দ্বিতীয় লেগের লড়াইয়ে যে জিতবে, সে দল যাবে ফাইনালে।

রিয়ালের মাঠে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল ম্যানসিটি। যদিও প্রথম গোলটি পেয়েছিল স্বাগতিকরাই। ৩৬ মিনিটে কামাভিঙ্গার পাস থেকে গোল করে লস ব্লাঙ্কোসদের এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র। প্রথমার্ধে ম্যানসিটি গোলের চেষ্টা করলেও রিয়াল রক্ষণ পরাস্তে ব্যর্থ হয় বারবার। ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধে লড়াই জমে। দু-দলই সমানে-সমান খেলে। আক্রমণ-প্রতি আক্রমণে মাতে। সিটি সমতায় ফেরার সুযোগ পায় বেশ কয়েকবার। কিন্তু রিয়াল গোলবারে দেয়ালের ভূমিকায় ছিলেন থিবো কোর্ত্তয়া। দুর্দান্ত সব সেভ দিয়ে রক্ষা করেন রিয়াল মাদ্রিদকে। ৬৭ মিনিটে হার মানতে হয় বেলজিয়ান গোলরক্ষককে। ডি বক্সের বাইরে থেকে নেয়া ডি ব্রুইনের জোরাল শট রুখতে পারেননি। নাগালের বাইরে দিয়ে বল ঢোকে জালে। সিটি ফেরে সমতায়।

এরপর দুদলই লিড নেয়ার চেষ্টা করেছে। অবশ্য সুযোগ বেশি পেয়েছে রিয়াল। ৭৮ মিনিটে ফ্রি কিক থেকে টনি ক্রুসের বাড়ানো বল হেডে জালে পাঠানোর চেষ্টা করেন বেনজেমা। সিটি গোলরক্ষক এডেরসন তা ঠেকিয়ে দেন। দুর্দান্ত সেভ দিয়ে সে যাত্রায় রক্ষা করেন দলকে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে শুয়ামেনির জোরাল শটও ঠেকিয়ে দেন ব্রাজিলিয়ান গোলরক্ষক। শেষঅবধি ম্যাচ থামে ১-১ গোলের সমতায়।

Tags: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগডি ব্রুইনভিনিসিয়াসম্যানসিটিরিয়াললিড স্পোর্টসহালান্ড
Previous Post

সূর্যকুমারের ৮৩, নেহালের ফিফটিতে বেঙ্গালোরকে হারাল মুম্বাই

Next Post

শিল্পী সমিতির সভাপতি পদে নির্বাচন করবেন ডিপজল

Next Post
বাংলাদেশের একজন সংবাদ প্রতিবেদক, কালো চশমা ও হলুদ পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পী সমিতির সভাপতি পদে নির্বাচন করবেন ডিপজল

পাকিস্তানে সেনা সদরদপ্তরে হামলার ঘটনায় ধোঁয়া ও আগুনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমরান খান গ্রেপ্তারে রণক্ষেত্র পাকিস্তান, সেনা সদরদপ্তরে হামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT