চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সূর্যকুমারের ৮৩, নেহালের ফিফটিতে বেঙ্গালোরকে হারাল মুম্বাই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:30 পূর্বাহ্ন 10, মে 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
মুম্বাই ক্রিকেটার ব্যাটিং করছে, বিপক্ষ দলের ফিল্ডার দেখছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুম্বাইয়ের বিপক্ষে ফ্যাফ ডু প্লেসিস ও গ্লেন ম্যাক্সওয়েলের জোড়া অর্ধশতকে সংগ্রহটা ভালোই পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। বিরাট কোহলিদের সেই সংগ্রহ টপকাতে খুব একটা বেগ পেতে হয়নি রোহিত শর্মাদের। সূর্যকুমারের তাণ্ডব চালানো ব্যাটিংয়ের পর নেহাল ওয়াধেরার ফিফটিতে সহজেই জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ৬ উইকেট ও ২১ বল হাতে রেখে হারিয়েছে বেঙ্গালোরকে।

ঘরের মাঠে টস জিতে বেঙ্গালোরকে ব্যাটে পাঠায় স্বাগতিক মুম্বাই। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৯৯ রান সংগ্রহ করে অতিথি দল। জবাবে ব্যাটে নেমে ১৬.৩ ওভারে জয় নিশ্চিত করে মুম্বাই। জয়ে ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে এখন মুম্বাই। সমান ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে সাতে বেঙ্গালোর।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরুটা ভালো হয়নি বেঙ্গালোরের। ১৬ রানেই হারায় দুই উইকেট। তৃতীয় উইকেট জুটিতে বিপর্যয় কাটিয়ে তোলেন গ্লেন ম্যাক্সওয়েল ও ডু প্লেসিস। ১২০ রানের জুটি গড়ে। ১২.৩ ওভারে ১৩৬ রানে আউট হন ম্যাক্সওয়েল। ৩৩ বলে ৬৮ রান করে। পরের ওভারে ফেরেন মহিপাল। রান করেন মাত্র ১টি।

১৪.১ ওভারে দলীয় ১৪৬ রানে ফেরেন ডু প্লেসিস। ৪১ বলে ৬৫ রান করে। ১৮.১ ওভারে ১৮৫ রানে ফেরেন দিনেশ কার্তিক। ১৮ বলে ৩০ রান করেন উইকেটরক্ষক-ব্যাটার। পরে কেদার যাদব (১০ বলে ১২) ও হাসারাঙ্গার (৮ বলে ১২) ব্যাটে ১৯৯ রানের সংগ্রহ পায় সফরকারী দল।

মুম্বাইয়ের হয়ে তিনটি উইকেট নিয়েছেন জেসন বেহরেনডর্ফ। ক্যামেরুন গ্রিন, ক্রিস জর্ডান ও কুমার কার্তিকেয়া নেন একটি করে উইকেট।

জবাবে ব্যাটে নেমে মুম্বাইকে উড়ন্ত সূচনা উপহার দেন ঈশান কিষাণ। ৪.৪ ওভারে দলীয় ৫১ রানে ফেরেন কিষাণ। তার আগে ২১ বলে ৪২ রান করেন। দুই বল পর দলীয় ৫২তে ফেরেন রোহিত শর্মা। ৮ বলে ৭ রান করে। পরে ১৪০ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নেন সূর্যকুমার যাদব ও নেহাল ওয়াধেরা।

১৫.৪ ওভারে দলীয় ১৯২ রানে ফেরেন মুম্বাই বোলারদের উপর তাণ্ডব চালানো সূর্যকুমার। ৩৫ বলে ৮৩ রান করে। পরের বলে রানের খাতা না খুলে ফেরেন টিম ডেভিড। এরপর ক্যামেরুন গ্রিনকে সঙ্গী করে ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিতের পাশাপাশি ফিফটি পূর্ণ করেন নেহাল। ৩৪ বলে ৫২ রান করেন নেহাল, ২ বলে ২ রান করেন গ্রিন।

বেঙ্গালোরের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন হাসারাঙ্গা ও বিজয়কুমার বাসক।

Tags: আইপিএল-২০২৩ডু প্লেসিসবেঙ্গালোরমুম্বাইলিড স্পোর্টসসূর্যকুমার
Previous Post

বাংলাদেশকে আক্ষেপে রেখে পরিত্যক্ত প্রথম ওয়ানডে

Next Post

বার্নাব্যুতে ড্র, ইতিহাদে মিলবে সেমির ফলাফল

Next Post
দুটি ফুটবল খেলোয়াড়ের মধ্যে সংঘর্ষ, মাঠে খেলাধুলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্নাব্যুতে ড্র, ইতিহাদে মিলবে সেমির ফলাফল

বাংলাদেশের একজন সংবাদ প্রতিবেদক, কালো চশমা ও হলুদ পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পী সমিতির সভাপতি পদে নির্বাচন করবেন ডিপজল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT