চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাথা উঁচু রাখতে বলছেন গার্দিওলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:24 অপরাহ্ন 23, ফেব্রুয়ারি 2023
in ফুটবল, স্পোর্টস
A A
এফসি মিলান ফুটবল দলের খেলোয়াড়রা কোচের সঙ্গে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘তারা (ফুটবলার) মাথা নিচু করে ছিল। বললাম, তোমরা মাথা নিচু করে আছো কেন? মাথা উঁচু করে থাকো। যেভাবে খেলো সেটা সত্যিই ভালো ছিল। মানুষ এটা পছন্দ না করলেও কোনো ব্যাপার না।’

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বের প্রথম লেগে লেইপজিগের বিপক্ষে ১-১ গোলে ড্র নিয়ে অসন্তুষ্টির কথা এভাবেই বলেছেন পেপ গার্দিওলা।

লেইপজিগের মাঠ রেডবুল অ্যারেনায় খেলার শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখিয়েছে ম্যানসিটি। রিয়াদ মাহরেজের গোলে লিড নিয়ে বিরতিতে যায় অতিথি দল।

দ্বিতীয়ার্ধে নিজেদের পাল্টে ফেলে লেইপজিগ। সিটির আক্রমণ ভেস্তে দেয়ার পাশাপাশি আক্রমণ করতে থাকে নিজেরাও। ৭০ মিনিটে আসে সফলতা। সমতায় ফেরান জোসকো গ্যাভারদিওল।

বিরতির পর প্রত্যাশার মতো পারফরম্যান্স দিতে পারেনি সিটিজেনরা, গার্দিওলা বলেছেন, ‘খেলাটি সত্যিই ভালো ছিল। আমরা যেভাবে খেলতে পারি, তেমনই খেলেছি। সাধারণত খেলার ধারা পরিবর্তনের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা করার মতো দল আমাদের নেই। তারা (লেইপজিগ) অনেক দ্রুতগতির। আমাদের সেই গতি নেই। প্রথমার্ধে খেলা আমাদের নিয়ন্ত্রণে ছিল।’

টানা ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে খেলার যোগ্যতা অর্জনে ১৪ মার্চ ইতিহাদ স্টেডিয়ামে ফিরতি ম্যাচে লেইপজিগের মুখোমুখি হবে সিটি। দ্বিতীয় লেগেই যে শেষ আটের ফয়সালা হবে সেটি আগে থেকেই গার্দিওলা আন্দাজ করতে পেরেছিলেন।

‘অনুভব করছিলাম যে দ্বিতীয় লেগের খেলায় ফয়সালা হবে। আমাদের ম্যানচেস্টারে একটি খেলা আছে এবং কে জিতবে তা আমরা দেখব।’

‘লেইপজিগ ভালো দল। তারা গ্রুপপর্বে রিয়াল মাদ্রিদকে হারিয়েছে। তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে। আমরা খারাপ ছিলাম বলার পরিবর্তে বলা উচিৎ কেন তারা মাঠে ভালো ছিল না?’

যদিও ফুটবলারদের সার্বিক পারফরম্যান্সে ম্যানসিটি কোচ সন্তুষ্টির কথাও জানিয়েছেন। একইসঙ্গে খেলার ধারার পরিবর্তন হলে তার সঙ্গে পাল্লা দিয়ে লড়াই চালিয়ে যাওয়ার দিকে জোর দিয়েছেন।

‘আমরা যে খেলা খেলেছি, তাতে খুবই আনন্দিত। আরও ভালো করতে ও সামঞ্জস্যতা আনতে পারি। তারা সত্যিই একটি ভালো দল। কিন্তু আমরা একটি রাস্তা খুঁজে বের করার চেষ্টা করব। সব দলই শক্তিশালী।’

Tags: উয়েফাগার্দিওলাচ্যাম্পিয়ন্স লিগম্যানচেস্টার সিটিম্যানসিটিলিড স্পোর্টসলেইপজিগ
Previous Post

‘ক্রিটিকস চয়েস সুপার’-এ পিট-ক্রুজদের সাথে লড়বেন রাম চরণ ও জুনিয়র এনটিআর!

Next Post

স্বল্পমূল্যে কৃষি উপকরণ ও উপকূলে ভর্তুকি দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন, বাংলার প্রধানমন্ত্রী, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বল্পমূল্যে কৃষি উপকরণ ও উপকূলে ভর্তুকি দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

মা-মেয়েকে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল, টিকটকে শেয়ার. Channel i News - চ্যানেল আই নিউজ

মা-মেয়েকে বেঁধে নির্যাতনের ভিডিও টিকটকে!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT