চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মা-মেয়েকে বেঁধে নির্যাতনের ভিডিও টিকটকে!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:09 অপরাহ্ন 23, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, অপরাধ, জনপদ, নোয়াখালী
A A
মা-মেয়েকে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল, টিকটকে শেয়ার. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়নে চোর অপবাদ দিয়ে কুসুম আক্তার (১৫) নামের এক স্কুলছাত্রী ও তার মা ঝুমুর আক্তারকে (৩৮) দড়ি দিয়ে বেঁধে নির্যাতন এবং  ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগের মাধ্যম টিকটকে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার।

গত ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বুড়িরচর ৫নং ওয়ার্ড রেহানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আর গতকাল বুধবার ২২ ফেব্রুয়ারি দুপুরে স্কুলছাত্রীর বাবা ইদ্রিস থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।

এসময় নির্যাতনকারীরা ওই স্কুলছাত্রী ও তার মায়ের নাকে, কানে ও গলায় থাকা স্বর্ণালংকার এবং ঘর থেকে নগদ টাকা নিয়ে গেছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কায়সার খসরু বলেন, ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানার ওসিকে অবগত করা হয়েছে।

এ বিষয়ে হাতিয়া থানার ওসি আমির হোসেন বলেন, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তথ্য প্রযুক্তি আইনে এবং নির্যাতনের ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ভিডিও ধারণকারী ও টিকটক বানানো জিল্লু চট্টগ্রাম পালিয়ে গেছে বলে জানা গেছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভুক্তভোগীরা জানিয়েছেন, তাদের সাথে জায়গা জমি নিয়ে বিরোধ ছিল স্থানীয় জহির উদ্দিনের জিল্লুর রহমানসহ কয়েকজনের সাথে। এ ঘটনার জেরে গত ৯ ফেব্রয়ারি সকালে চোর অপবাদ দিয়ে স্কুলছাত্রী কুসুম আক্তারকে জিল্লু তার লোকজন নিয়ে আটক করে মারধর করে। কুসুমের চিৎকারে তার মা ঝুমুর এগিয়ে গেলে তাকেও মারধর শুরু করে জিল্লু ও তার লোকজন।

Tags: টিকটকনির্যাতননোয়াখালীমা-মেয়েহাতিয়া
Previous Post

স্বল্পমূল্যে কৃষি উপকরণ ও উপকূলে ভর্তুকি দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

Next Post

মেসির জন্য বার্সার দরজা ‘সবসময় খোলা’

Next Post
মেসি ও বার্সেলোনা সভাপতি একসঙ্গে ফুটবল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির জন্য বার্সার দরজা ‘সবসময় খোলা’

প্রতারক চক্রের মূলহোতা কুদ্দুসের ছবি, সিকিউরিটি গার্ড থেকে প্রতারক চক্রের মূলহোতা. Channel i News - চ্যানেল আই নিউজ

সিকিউরিটি গার্ড থেকে প্রতারক চক্রের মূলহোতা কুদ্দুস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT